নজরবন্দি ব্যুরোঃ পড়ুয়াদের জন্য ফের দুঃসংবাদ, করোনার জেরে এবার পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। করোনার প্রকোপ ক্রমেই লাগামছাড়া হচ্ছে দেশে। প্রতিদিনই লাফিয়ে লফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমন অবস্থায় ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফেরা শিক্ষাব্যবস্থার উপর ফের কোপ পড়েছে। ইতিমধ্যেই বাতিল হয়েছে ক্লাস টেন ও টুয়েলভের পরীক্ষা।
আরও পড়ুনঃ ফের করোনার থাবা নির্বাচনে, এবার আক্রান্ত ক্যানিং এর তৃণমূল প্রার্থী।
পেপার ১-এর পরীক্ষা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং কলেজে বিই এবং বিটেকে ভর্তির জন্য হয়। এর আগে ক্লাস টুয়েলভের পরীক্ষা বন্ধের পর থেকেই জেইই পেছোনোর দাবি তুলেছিল শিক্ষার্থীরা। এই নিয়ে ট্যুইটারে #postpondjee ট্রেন্ড করতে শুরু করে। এবছর মে মাসের ২৪,২৫,২৬, ২৭,২৮-এ JEE অন্য পরীক্ষাগুলির দিন ধার্য ছিল এবং জেইই মেইন পেপার 2 এ (BArch) এবং 2 বি (Planning) পরীক্ষা মে মাসে হওয়ার কথা ছিল। প্রসঙ্গত এই বছর JEE Main Examination 2021 ন্যাশনাল এগজামিনেশন এজেন্সি চার দফায় পরিচালনা করছে। এর মধ্যে ফেব্রুয়ারি ও মার্চ মাসে পরীক্ষা হয়েছে।
পড়ুয়াদের জন্য ফের দুঃসংবাদ, করোনার জেরে এবার পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। এখনও দুটি দফার পরীক্ষা হওয়ার কথা ছিল। এপ্রিল অধিবেশন পরীক্ষা ২২ শে এপ্রিল ২০২১ থেকে ৩০ এপ্রিল ২০২১ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যা পিছিয়ে দেওয়া হল। অন্য দফা ২২ শে মে ২০২১ থেকে ২৮ শে মে ২০২১ পর্যন্ত অনুষ্ঠিত হতে পারে, যা সম্ভবত স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মানুষের জীবনের সাথেই শিক্ষাব্যবস্থার দফারফা করছে মারন ভাইরাস।



