ফের করোনার থাবা নির্বাচনে, এবার আক্রান্ত ক্যানিং এর তৃণমূল প্রার্থী।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের করোনার থাবা নির্বাচনে, এবার আক্রান্ত ক্যানিং এর তৃণমূল প্রার্থী। করোনার সেকেন্ড ওয়েভে নাজেহাল গোটা দেশ। লাফিয়ে লাফিয়ে রোজ বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেলেব্রিটি থেকে খেলোয়াড় কেউই বাঁচছে না করোনার কোপ থেকে।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনারের পদ থেকে অবসর নিয়েই গোয়ার রাজ্যপাল হওয়ার পথে সুনীল আরোরা।

এরই মধ্যে রাজ্যে চলছে নির্বাচন। নির্বাচনী প্রচারেও পড়ছে করোনার থাবা। ইতিমধ্যেই মুর্শিদাবাদের দুই কেন্দ্রে প্রার্থী করোনায় মারা যাওয়ার কারণে ইতিমধ্যেই ভোট পিছিয়ে গিয়েছে। করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন একাধিক নেতা মন্ত্রী। ইতিমধ্যেই শেষ তিন দফা নির্বাচন এক দফায় কড়া নিয়ে সর্বদলীয় বৈঠকে বসেছে কমিশন। তবে কিছুতেই করোনাকে বাগে আনা যাচ্ছে না।

আর এবার করােনায় আক্রান্ত হলেন আরও এক তৃণমূল প্রার্থী পরেশরাম দাস। তিনি ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী। পরেশরাম বাবু নিজেই তাঁর সােশ্যাল হ্যান্ডেলে করােনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। তিনি লিখেছেন, “শরীরটা খারাপ, তাই আজ ক্যানিং হাসপাতালে করােনা টেস্ট করালাম এবং রিপাের্ট পজিটিভ। ডাক্তারের পরামর্শ নিয়ে সেলফ আইসােলেশনে আছি। দয়াকরে সবাই মাস্ক ব্যবহার করুন। সাবধানে থাকুন।”

ফের করোনার থাবা নির্বাচনে, এবার আক্রান্ত ক্যানিং এর তৃণমূল প্রার্থী। নির্বাচনে করোনার আক্রমন বেড়েই চলেছে। এখন শেষ তিন দফার নির্বাচন যতটা সম্ভব সংক্রমণ আটকে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ কমিশনের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর