নজরবন্দি ব্যুরোঃ নির্বাচন কমিশনারের পদ থেকে অবসর নিয়েই গোয়ার রাজ্যপাল হওয়ার পথে সুনীল আরোরা। রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই মিটেছে পাঁচ দফা নির্বাচন। হিংসা মারামারি বোমাবাজির ঘটনা সবকিছুরই সাক্ষী থেকেছে রাজ্য এই পাঁচ দফায়।
বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে বিদ্ধ হয়েই বিদায় নিয়েছেন তিনি। এদিকে নিজের পদ থেকে অবসর গ্রহন করে নতুন দায়িত্ব পাওয়ার পথে সুনীলবাবু। আর এই দায়িত্ব পাওয়ার কথাতেই তাঁর বিরুদ্ধে বিজেপির কাছের হওয়ার অপবাদ আরও শক্তিশালী হল। সূত্রের খবর নিজের পদ থেকে অবসর গ্রহনের পর তাঁকে গোয়ার রাজ্যপালের পদে বসাতে চলেছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। প্রসঙ্গত বর্তমানে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত্ সিংহ কোশিয়ারি গোয়ার অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছেন ।
নির্বাচন কমিশনারের পদ থেকে অবসর নিয়েই গোয়ার রাজ্যপাল হওয়ার পথে সুনীল আরোরা। অন্যদিকে অরোরা রাজস্থান ক্যাডারের আইএএস ,তিনি বসুন্ধরা রাজ্যে মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজস্থানের প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে কাজ করেছেন। তাই কোশিয়ারিকে অতিরিক্ত দায়িত্ব থেকে মুক্তি দিয়ে সুনীলের রাজ্যপাল পদে বসা শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল।



