লোকসভায় তৃণমূলের লক্ষ্য মহিলা ভোট, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মমতার

শিয়রে লোকসভা নির্বাচন। আর সেখানে মহিলা ভোটোকে কুক্ষিগত করতে বদ্ধপরিকর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ধারণাটা আরও স্পষ্ট হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের ঘোষণায়।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শিয়রে লোকসভা নির্বাচন। আর সেখানে মহিলা ভোটোকে কুক্ষিগত করতে বদ্ধপরিকর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ধারণাটা আরও স্পষ্ট হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের ঘোষণায়। বুধবার সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বর্ধমান গিয়েছিলেন তিনি। সেখান থেকেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন।

আরও পড়ুন: ফের চোট পেলেন মুখ্যমন্ত্রী, বর্ধমান থেকে সড়কপথে ফেরার সময় কপালে আঘাত

কেন্দ্রকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “একাধিক প্রকল্পে বাংলাকে টাকা দেওয়া হচ্ছে না। কিন্তু তাই বলে রাজ্য সরকার চুপ করে বসে থাকবে না। লক্ষ্মীর ভাণ্ডারে নতুন করে ১৩ লক্ষ দেওয়া হবে। বার্ধক্য ভাতা নতুন করে ৯ লক্ষ দেওয়া হবে এবং কন্যাশ্রী নতুন করে ১০ লক্ষ হয়ে ৯৫ লক্ষ হবে।” পাশাপাশি তিনি আরও জানান, ‘দুয়ারে সরকার’ ও ‘সরাসরি মুখ্যমন্ত্রী’-তে আবেদন জানানো মহিলাদের পয়লা ফ্রেব্রুয়ারি থেকে দেওয়া হবে সমস্ত সুবিধা।

লোকসভায় তৃণমূলের লক্ষ্য মহিলা ভোট, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মমতার
লোকসভায় তৃণমূলের লক্ষ্য মহিলা ভোট, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মমতার

এদিন বর্ধমান থেকে সভা করে ফেরার পথে আবার কপালে সামান্য চোট পেলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বর্ধমানের গোদার মাঠে সভা সেরে বড় রাস্তা জিটি রোডে উঠছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। সেই সময়ই গাড়ির চালক আচমকা ব্রেক কষেন। আর বড় রাস্তা সভার মাঠ থেকে অনেকটাই উঁচু। ফলে ব্রেক কষলে সামনের দিকে এগিয়ে আসেন মমতা। চোট লাগে কপালে। নিজেই কপালে রুমাল জড়িয়ে নেন তিনি। আজ অতিরিক্ত কুয়াশার কারণে খুব ধীরে ধীরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় মুখ্যমন্ত্রীর কনভয়।

লোকসভায় তৃণমূলের লক্ষ্য মহিলা ভোট, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মমতার

লোকসভায় তৃণমূলের লক্ষ্য মহিলা ভোট, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মমতার

অন্যদিকে, আজকের সভা থেকে সিপিআইএম, বিজেপি ও কংগ্রেসকে একযোগে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, সরকার চাকরি দিতে প্রস্তুত। কিন্তু শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে আদালতে মামলা করে রেখেছে এই তিনি দল। সেই কারণেই চাকরি আটকে রয়েছে।

লোকসভায় তৃণমূলের লক্ষ্য মহিলা ভোট, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মমতার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর