ফের চোট পেলেন মুখ্যমন্ত্রী, বর্ধমান থেকে সড়কপথে ফেরার সময় কপালে আঘাত

সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিতে বর্ধমান গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিতে বর্ধমান গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাওয়ার সময় হেলিকপ্টারে গেলেও ফেরার সময় আবহাওয়া খারাপ থাকায় সড়কপথে আসার সিদ্ধান্ত নেন তিনি। সেই সময়ই গাড়ি জোরে ব্রেক কষায় কপালে সামান্য চোট পান তৃণমূলনেত্রী। যদিও তারপরেও সড়কপথেই কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি।

আরও পড়ুন: মেডিক্যালে ভর্তি মামলায় CBI তদন্তের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ

একুশের বিধানসভার আগে পায়ে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুইল চেয়ারে বসেই প্রচার সারেন তিনি। ভোটের ফলাফল প্রকাশের দিন সুস্থ হন তৃণমূলনেত্রী। এরপর আবার তেইশ সালে উত্তরবঙ্গ থেকে ফেরার পথে আবারও পায়ে ও কোমরে চোট পান তিনি। আজ আবার ঘটল বিপত্তি। কপালে চোট পেলেন মুখ্যমন্ত্রী। যদিও চোট সামান্যই।

ফের চোট পেলেন মুখ্যমন্ত্রী, বর্ধমান থেকে সড়কপথে ফেরার সময় কপালে আঘাত
ফের চোট পেলেন মুখ্যমন্ত্রী, বর্ধমান থেকে সড়কপথে ফেরার সময় কপালে আঘাত

সূত্রের খবর, বর্ধমানের গোদার মাঠে সভা সেরে বড় রাস্তা জিটি রোডে উঠছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। সেই সময়ই গাড়ির চালক আচমকা ব্রেক কষেন। আর বড় রাস্তা সভার মাঠ থেকে অনেকটাই উঁচু। ফলে ব্রেক কষলে সামনের দিকে এগিয়ে আসেন মমতা। চোট লাগে কপালে। নিজেই কপালে রুমাল জড়িয়ে নেন তিনি। আজ অতিরিক্ত কুয়াশার কারণে খুব ধীরে ধীরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় মুখ্যমন্ত্রীর কনভয়।

ফের চোট পেলেন মুখ্যমন্ত্রী, বর্ধমান থেকে সড়কপথে ফেরার সময় কপালে আঘাত

ফের চোট পেলেন মুখ্যমন্ত্রী, বর্ধমান থেকে সড়কপথে ফেরার সময় কপালে আঘাত

অন্যদিকে, আজকের সভা থেকে সিপিআইএম, বিজেপি ও কংগ্রেসকে একযোগে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, সরকার চাকরি দিতে প্রস্তুত। কিন্তু শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে আদালতে মামলা করে রেখেছে এই তিনি দল। সেই কারণেই চাকরি আটকে রয়েছে।

ফের চোট পেলেন মুখ্যমন্ত্রী, বর্ধমান থেকে সড়কপথে ফেরার সময় কপালে আঘাত

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত