নজরবন্দি ব্যুরো: মালদা হত্যাকাণ্ডে লাগছে রাজনীতির রং, রাজ্যে বর্তমান সময়ে হাড় হিম করা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে মালদায়। অনেকদিন ধরে পরিকল্পনা করে নিজের মা-বাবা এবং বোনকে খুন করেছে মালদার আসিফ আহমেদ। এই খুনের তদন্তে নেমেছে পুলিশ এবং আসিফকে জেরা করছে পুলিশ। এখন অব্দি এই হত্যাকান্ড কে কেন্দ্র করে রাজনৈতিক রঙ লেগেছিল না । কিন্তু এবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথায় এই হত্যাকাণ্ডের উপরেও লাগলো রাজনৈতিক রঙ।
আরও পড়ুনঃ যোগ দিবসে ঘোষণা, ‘এক বিশ্ব-এক স্বাস্থ্য’-র লক্ষ্যে M-Yoga অ্যাপ আনছে মোদি সরকার


মালদার এই হত্যাকাণ্ডের ঘটনাকে ইস্যু করে এবার রাজ্যের শাসক দলকে কটাক্ষ করলেন বিজেপি সভাপতি। তিনি বলেন,”রাজ্য দিনে দিনে উগ্রপন্থীদের গড় হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই করতে পারছে না। তার কারণ ওদের ভোটে ক্ষমতায় তিনি। এ রাজ্যকে আফগান, সিরিয়া বানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।” গত ২৮ ফেব্রুয়ারি ঠান্ডা পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে আসিফ তার বাবা, মা, বোন, দিদা এবং দাদাকে অচৈতন্য করে। সুড়ঙ্গপথে গুদামঘরে নিয়ে যাওয়া হয় প্রত্যেককে।
সেখানে চৌবাচ্চার জলে ডুবিয়ে দেওয়া হয় তাদের। প্রাণহানি হয় চারজনের। যদিও কোনওক্রমে প্রাণে বাঁচেন আসিফের বাবা। তদন্ত শুরু করলে পুলিশ জানতে পারে আসিফের এই ঘটনার দু’দিন আগেই প্রচুর অস্ত্রশস্ত্র জোগাড় করেছিল সে আর সেগুলি রেখে এসেছিল তার বন্ধুদের বাড়িতে। কিন্তু পুলিশের প্রশ্ন এই ১৯ বছরের এক যুবক কিভাবে এত অস্ত্রশস্ত্র পেল?
মালদা হত্যাকাণ্ডে লাগছে রাজনীতির রং, দিলীপের মতে রাজ্যকে আফগান, সিরিয়া বানাচ্ছেন মমতা! এমনিতেই ঘটনার তদনে উঠে আসছে এলাধিক প্রশ্ন, তবে কি এর সঙ্গে রয়েছে কোন জঙ্গি যোগ? আর এই অস্ত্রশস্ত্র পাওয়ার নিয়েই এবং খাগড়া গর প্রসঙ্গ টেনে রাজ্যের শাসক দল তথা সরকারকে বিদেশে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এর সঙ্গেই ফের একবার বিজেপি রাজ্য সভাপতি সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন। সব মিলিয়ে এই হত্যাকান্ড কে কেন্দ্র করে এবার হয়তো পারদ চলতে শুরু করল রাজ্য রাজনীতিতে।









