নজরবন্দি ব্যুরোঃ যোগ দিবসে ঘোষণা মোদির। আজ সাত সকালে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে জাতির উদেশ্যে ভাষণ দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে যেমন করোনা প্রতিরোধের জন্য এবং নিজেদের সুস্থতার জন্য যোগের কথা বলেছেন, ঠিক তেমনই ‘এক বিশ্ব, এক স্বাস্থ্য’-র লক্ষ্যে এক অ্যাপ লঞ্চের কথা ঘোষোনা করেছেন তিনি।
আরও পড়ুনঃ জলমগ্ন বাঁকুড়ার পাশে ফের ‘হেরে যাওয়া প্রার্থী’ সায়ন্তিকা, ভালো চোখে দেখছে না BJP


প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এবার ভারত সহ বিশ্বের বাজারে M-Yoga অ্যাপ আনছে মোদি সরকার। সরকারের আনা এই অ্যাপে বিভিন্ন ভাষায় যোগাসনের ভিডিও থাকবে। যা দেখে যোগাভ্যাস করতে পারবেন বিশ্ববাসী। যোগের মাধ্যমে সুস্থতা বজায় থাকে শরীরে। তাই বিশ্ববাসীর সুস্থতার লক্ষ্যে এই পদক্ষেপ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।



আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে সকাল সাড়ে ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণে মোদি যোগের উপকারিতা বিশেশ করে এই করোনা কালে যোগ ব্যায়াম কিভাবে মানুষকে উপকৃত করেছে তার কথা তুলে ধরেন। তিনি বএলন, ‘যখন কোভিড আছড়ে পড়েছিল, তখন কোনও দেশই প্রস্তুত ছিল না। এই সময় যোগাভ্যাস মানুষের ভিতর থেকে শক্তির জোগানদাতা হয়ে উঠেছে। যোগ নিজস্ব নিয়মানুবর্তিতা, এবং মানুষ যে এই ভাইরাসের মোকাবিলায় সক্ষম সেই শক্তির জোগান দেয়। প্রথম সারির করোনা যোদ্ধারা আমাকে বলেছেন, যোগাভ্যাস তাঁদের এই শক্তি দিয়েছে।’
তাঁর মতে নিত্য যোগ ব্যায়ামের ফলে শরিরের ভেতরে কোরনা ভাইরাসের সঙ্গে প্রতরোধের ক্ষমতা তৈরি হচ্ছে নিত্য দিন। যোগই বিয়োগ করছে মারণ ভাইরাসকে। তিনি দাবী করেন করোনাকালে যোগাসনের প্রতি মানুষের ঝোঁক আরও বেড়েছে। সঙ্গে জাতির উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘বিশ্বের বেশিরভাগ দেশেই যোগ দিবস কোনও পুরনো ঐতিহ্যশালী উৎসব নয়। এমন কঠিন সময়ে মানুষ যখন এত অসুবিধার মধ্যে রয়েছেন, তখন যে কেউই এটা ভুলে যেতে পারেন। কিন্তু মানুষের যোগের প্রতি উৎসাহ দিন দিন বেড়েছে। যোগের প্রতি ভালোবাসা আরও প্রকট হয়েছে।’ আর সেই অভ্যেসকেই জারি রাখবে অ্যাপটি। তার মাধ্যমে ভিডিও দেখে রোজ যোগা করতে পারবেন সকলেই।
যোগ দিবসে ঘোষণা, ‘এক বিশ্ব-এক স্বাস্থ্য’-র লক্ষ্যে M-Yoga অ্যাপ আনছে মোদি সরকার। এই কঠিন পরিস্থিতিতে অনলাইন ক্লাসে যোগ ব্যায়াম শিক্ষা প্রদানের কথাও তিনি বলেন ভাষণে। তাঁর মতে ‘কোভিডের সময় বিভিন্ন গবেষণায় উঠে এসেছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যোগাভ্যাসের জুড়ি মেলা ভার। আমরা দেখেছি বিভিন্ন অনলাইন ক্লাসের শুরুতেও শ্বাসের ব্যায়াম ও যোগাসন করানো হচ্ছে। বাচ্চাদের এতে অনেক সুবিধে হবে করোনার মোকাবিলা করতে।’ এবং যোগ ব্যায়ামের মাধ্যমে শুধু দেশ নয়, গোটা বিশ্বকে এক সুতোয় বাঁধার জন্যই WHO এর সঙ্গে একজোট হয়ে M-Yoga অ্যাপ আনছে মোদি সরকার ।







