Banana Recipe: মজে যাওয়া কলা দিয়ে বানিয়ে ফেলুন এই পুষ্টিকর খাবার, কী কী পুষ্টিগুন রয়েছে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাড়িতে অনেকদিন ধরে কলা পরে থাকলে তা পেকে যায়। আর কলা পেকে গেলে বা মজে গেলে কলার গায়ে কালচে কালচে ছোপ পরে যায়। অনেকে এই কলা না খেয়ে ফেলে দেয়। কিন্তু জানেন কী? এই কলা কিন্তু খুব পুষ্টিকর। এই কলা খেয়ে আপনি খুব তাড়াতাড়ি ওজন কমিয়ে ফেলতে পারবেন। কিন্তু এই মজে যাওয়া কলা শুধু শুধু খাওয়া যায় না। তবে এই কলা দিয়ে এই রেসিপি বানিয়ে ফেলতে পারেন। দেখে নিন কীভাবে বানাবেন?

আরও পড়ুনঃ ফিরিয়ে আনুন ছোটবেলার নষ্টালজিয়া, বানিয়ে ফেলুন মা, ঠাকুমার স্টাইলে কুলের আচার

উপকরণ:
ওট্‌স
কলা
বাদাম
জল
বীজ
দুধ

মজে যাওয়া কলা দিয়ে বানিয়ে ফেলুন এই পুষ্টিকর খাবার, দেখুন রেসিপি 
মজে যাওয়া কলা দিয়ে বানিয়ে ফেলুন এই পুষ্টিকর খাবার, দেখুন রেসিপি 

প্রণালী
প্রথমে একটি কড়াই নিয়ে নিন। এরপর কড়াইয়ের মধ্যে পরিমানমত জল এবং দুধ দিয়ে দিন এবং ভালকরে সিদ্ধ করে নিন। এরপর কলা নিয়ে নিন। এরপর কলাগুলো ভালো করে চটকে নিন। এরপর কলা এবং সিদ্ধ ওটস ভালো করে চটকে নিন। এরপর ওপর থেকে বাদাম ছড়িয়ে পরিবেশন করে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে কলা-ওটমিল পরিজ। কলায় রয়েছে প্রচুর পরিমানে পটাশিয়াম।

মজে যাওয়া কলা দিয়ে বানিয়ে ফেলুন এই পুষ্টিকর খাবার, দেখুন রেসিপি 

মজে যাওয়া কলা দিয়ে বানিয়ে ফেলুন এই পুষ্টিকর খাবার, দেখুন রেসিপি 

কলা অত্যন্ত গুন সমৃদ্ধ একটি খাবার। কলার রয়েছে প্রচুর উপকারিতা। কলা হৃদযন্ত্রকে ভালো রাখে। এমনকি গর্ভাবস্থায় কলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ডাক্তাররা। কলা হজমে সাহায্য করে। এমনকি পেট ভাপার মত সমস্যারও সমাধান করে থাকে কলা। পাকস্থলির আলসার এবং বুক-জ্বালা ইত্যাদি নিরাময় করে। যারা রক্তশূন্যতায় ভুগছেন তাদের রোজ অন্তত একটি করে কলা খাওয়া উচিত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত