Recipe: ফিরিয়ে আনুন ছোটবেলার নষ্টালজিয়া, বানিয়ে ফেলুন মা, ঠাকুমার স্টাইলে কুলের আচার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ঠাকুমার আচারের বয়াম থেকে আচার চুরি করা হোক কিংবা স্কুলের গেটে হাত বাড়িয়ে আচার কাকুদের থেকে আচার কেনা। ছোটবেলার বহু রঙিন মিষ্টি মুহূর্তে সাক্ষী আচার। বিশেষ করে কুলের আচার। সেই স্বাদ বড় হয়েও ভোলা সম্ভব হয়নি বোধ হয় কারোরই। আর সামনেই শীতকাল। সদ্য বাজারে কুলের দেখা মিলছে। চলুন তাহলে আজ সেই নষ্টালজিয়াকে সাক্ষী রেখেই বানিয়ে নেওয়া যাক কুলের আচার। দেখুন সেই মা ঠাকুমাদের রেসিপি।

আরও পড়ুনঃ পাঁচ পদ্ধতিতে বানান আলুভর্তা, কীভাবে? দেখে নিন রেসিপি

উপকরন
পাকা কুল ৩০০ গ্রাম
চিনি ৫০০ গ্রাম
সরষে পরিমানমত

ফিরিয়ে আনুন ছোটবেলার নষ্টালজিয়া, বানান কুলের আচার
ফিরিয়ে আনুন ছোটবেলার নষ্টালজিয়া, বানান কুলের আচার

পাঁচফোড়ন পরিমানমত
লঙ্কা ২ টি
নুন স্বাদমত

ফিরিয়ে আনুন ছোটবেলার নষ্টালজিয়া, বানান কুলের আচার

1 116

প্রণালী
প্রথমে কুলগুলো ভালো করে রোদে ধুয়ে শুকিয়ে নিতে হবে। এরপর কুল গুলো শুকিয়ে গেলে ভালো করে নুন এবং লঙ্কার গুড়ো মিশিয়ে শুকিয়ে নিতে হবে। এরপর আলাদা করে কুল গুলো রেখে নিন। এরপর বানিয়ে ফেলতে হবে সিরাপ। সিরাপ বানানোর জন্য প্রথমে একটি পাত্রে জল নিয়ে নিতে হবে। এরপর তার মধ্যে অল্প পরিমানমত চিনি দিয়ে সিরাপ বানিয়ে ফেলতে হবে। এরপর তার মধ্যে একে একে পাঁচফোড়ন, এবং বাকি উপকরন গুলি দিয়ে কুলগুলো দিয়ে দিন। এরপর ভালো করে ফোটাতে থাকুন তাহলেই তৈরি হয়ে যাবে কুলের আচার। এই কুলের আচার আপনি রোদে দিয়ে বছরের পর বছর সংরক্ষন করে রাখতে পারবেন। এই কুলের আচার আপনারা চাইলে চিনির বদলে গুঁড় দিয়েও বানিয়ে ফেলতে পারেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর