Recipe: পাঁচ পদ্ধতিতে বানান আলুভর্তা, কীভাবে? দেখে নিন রেসিপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আলু ভর্তা তো আমরা সকলেই কমবেশি খাই। আলু ভর্তা আমাদের কাছে খুব প্রিয় একটা খাবার। তবে কী জানেন এই সাধারন আলু ভর্তারও বিভিন্ন ধরন হয়। দেখে নিন আর কী কী পদ্ধতিতে আলু ভর্তা বানাতে পারবেন। রইল রেসিপি।

আরও পড়ুনঃ বানিয়ে ফেলুন ভগবান কৃষ্ণের প্রিয় রসমাধুরী, দেখুন রেসিপি

ডিম-আলু ভর্তা- প্রথমে ডিম এবং আলুগুলো ভালো করে সিদ্ধ করে নিন। এরপর অল্প পরিমাণে পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি এবং অল্প পরিমাণে সরষের তেল দিয়ে সমস্ত উপকরণটি একসাথে মেখে নিন। এরপর পরিমাণ মতো নুন মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডিম আলুর ভর্তা।

1 110

বেরেস্তা আলু ভর্তা- বেরেস্তা আলু ভর্তা বানানোর জন্য প্রথমে পেঁয়াজ গুলি ভেজে বেরাস্তার আকারে বানিয়ে নিতে হবে। এরপর সিদ্ধ আলু, বেরেস্তা, নুন এবং শুকনো লঙ্কা একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বেরেস্তা আলু ভর্তা।

2 82

আচারি আলু ভর্তা- আচারিয়া আলু ভর্তা বানানোর জন্য আপনাকে প্রথমে একটি টক আচার বেছে নিতে হবে। এরপর আলু সেদ্ধ, আচারের তেল, এবং অল্প পরিমাণে আচার এবং প্রয়োজনে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি এবং লঙ্কা দিয়ে ভালো করে আলুগুলো মাখিয়ে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে আচারি আলু ভর্তা।

3 36ভাজা লঙ্কার আলু ভর্তা- এরপর ভাজা লঙ্কার আলু ভর্তা বানানোর জন্য আপনাকে প্রথমে কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিতে হবে। এরপর তেলের মধ্যে লঙ্কাগুলো ভালো করে ভেজে নিন। এরপর ভাজা লঙ্কা, অল্প পরিমাণে পেঁয়াজ, নুন এবং অল্প পরিমাণে ভাজা মশলা দিয়ে ভালো করে আলুটি মেখে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে এই ভর্তা।

4 21

পাঁচ পদ্ধতিতে বানান আলুভর্তা, দেখুন রেসিপি 

নিরামিষ আলু ভর্তা– নিরামিষ আলু ভর্তাতে কোন পেয়াজ যাবেনা। তাই এই আলু ভর্তা বানানোর জন্য আপনাকে আলু এবং লঙ্কা একসঙ্গে সিদ্ধ করে নিতে হবে। এরপর আলু এবং লঙ্কা সিদ্ধ ভাল করে মেখে নিন নুন দিয়ে। তাহলেই তৈরি হয়ে যাবে। নিরামিষ আলু ভর্তা।

5 19

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর