নজরবন্দি ব্যুরোঃ কলা বারো মাসই পাওয়া যায়। আর এই কলা দিয়ে আমরা সাধারণত কলার বড়া অথবা টিফিনে দুধ কলা দিয়ে মুড়ি মেখে খাই। কিন্তু এই একঘেয়ে দুধ বা কলা না খেয়ে আপনারা কিন্তু মাত্র এই দুটো উপাদান দিয়েই বানিয়ে ফেলতে পারেন একটু অন্য ধরনের এই অনবদ্য রেসিপি। অনেক সময় আমাদের বাড়িতে কলা থাকলে তা সহজেই পেকে যায় বা কালো হয়ে যায় ফলে বাধ্য হয়ে আমরা তা ফেলে দি।
আরও পড়ুনঃ সত্যিই কি বন্ধ হচ্ছে হরগোরী পাইস হোটেল? গুঞ্জন নিয়ে মুখ খুললেন শুভস্মিতা


কিন্তু তা না করে এই নষ্ট কলা দিয়েই সেরে ফেলুন এক বেলার ভোজ। এমনকি এই রেসিপি ঠাকুর দেবতাদের পুজোতেও নিবেদন করতে পারেন। তার জন্য প্রথমে কলা গুলো নিয়ে নিন। এরপর কলা গুলো ভাল করে কুচি কুচি করে কেটে নিন। এর পর একটি বড় দেখে দুধ গরম করার পাত্র নিয়ে নিন। এর পর সেই পাত্রের মধ্যে দুধ ভালকরে ফুটিয়ে নিন।

এরপর গ্যাস কমিয়ে নিন এবং সেই ফুটন্ত দুধের মধ্যে কলা গুলো ফেলে দিন। এরপর দেখবেন কিছুক্ষণ পরেই কলা গুলো নরম হয়ে গিয়েছে। কলা গুলো যখন দেখবেন নরম হয়ে গিয়েছে ঠিক সেই সময় কলা গুলো ভাল করে খুন্তির সাহায্যে ম্যাস করে নিন ভালকরে।এরপর একটি কাপ নিয়ে নিন। এরপর সেই কাপের মধ্যে জাগেরি পাউডার ভালকরে মিশিয়ে নিন।
দুধ আর কলা দিয়েই বানিয়ে নিন জিভে জল আনা এই রেসিপি, মাত্র ৫ মিনিটেই তিরী হবে এই খাবার

তবে আপনারা চাইলে চিনিও ব্যাবহার করতে পারেন। এরপর চিনি মেশানোর পর তার মধ্যে ভাল করে অল্প পরিমানে গুড়ো দুধ মিশিয়ে নিন। এবং ক্রমাগত নাড়তে থাকুন। এবং তার মধ্যে প্রয়োজন মত ঘি এবং অল্প পরিমানে নুন মিশিয়ে নিন। এরপর অল্প পরিমানে কাজু বাদাম মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। এরপর যতক্ষণ না মিশ্রণটি ঘন হচ্ছে ততক্ষণ গ্যাস থেকে নাড়াবেন না। এরপর ঠাণ্ডা হয়ে জমাট বাধলে সন্দেশের মত পিস পিস করে কেটে পরিবেশন করে দিন। চাইলে অল্প পরিমানে ওপর থেকে কেশর ছড়িয়ে দিন।









