Bengali serial: সত্যিই কি বন্ধ হচ্ছে হরগোরী পাইস হোটেল? গুঞ্জন নিয়ে মুখ খুললেন শুভস্মিতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি একের পর এক ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার খবর শোনা যাচ্ছে। কিছুদিন আগেই শেষ হয়েছে মিঠাইয়ের পথ চলা। এবার আরও বেশ কিছু ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার গল্প শোনা যাচ্ছে। সেই তালিকায় নাম জুড়ল হরগোরী পাইস হোটেলের? শোনা যাচ্ছে এই ধারাবাহিকও নাকি শেষ হয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ পরিবারের সবাই নামী তারকা, ফিল্মি পরিবার থেকে এসেও অসফল এই অভিনেতা

তা নিয়ে বেশ শোরগোল শোনা যাচ্ছিল। কারন বেশ কিছু সপ্তাহ জুড়ে টিআরপি তালিকায় জায়গা করে উঠতে পারছিল না হরগোরী পাইস হোটেল। তাই অনুরাগীদের মধ্যে একটা কথা বেশ ঘুরপাক খাচ্ছিল যে হয়ত শেষ হয়ে যাচ্ছে এই সিরিয়াল। কিন্তু এবার তা নিয়ে মুখ খুললেন সেই ধারবাহিকের অভিনেত্রী শুভস্মিতা।

সত্যিই কি বন্ধ হচ্ছে হরগোরী পাইস হোটেল? কি বলল অভিনেতা অভিনেত্রীরা
সত্যিই কি বন্ধ হচ্ছে হরগোরী পাইস হোটেল? কি বলল অভিনেতা অভিনেত্রীরা

অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায় জানায় এসমস্ত কিছু একটা গুজব। এবার লাইভে এসে জানিয়ে দিলেন তিনি তিনি বলেন সে গুজবে কান দেবেন না। এখনই শেষ হচ্ছে না হরগৌরী পাইস হোটেল। আমরা আছি, ছিলাম, এবং থাকব। প্রতি সপ্তাহে সোম থেকে রবি রাত ১০ টায় স্টার জলসাতে দেখতে থাকুন হরগৌরী পাইস হোটেল। এবং আমাদের পাশে থাকুন।

সত্যিই কি বন্ধ হচ্ছে হরগোরী পাইস হোটেল? কি বলল অভিনেতা অভিনেত্রীরা

সত্যিই কি বন্ধ হচ্ছে হরগোরী পাইস হোটেল? কি বলল অভিনেতা অভিনেত্রীরা
প্রতি সপ্তাহে সাধারণত বৃহস্পতিবার করে টি আর পি তালিকা প্রকাশ্যে আসে। এই সপ্তাহে যেই তালিকা প্রকাশ্যে এসেছিল সেখানে প্রথম পাঁচের মধ্যে এই ধারাবাহিক ছিল। এই ধারাবাহিক নিয়ে বেশ কিছু গুঞ্জন রটলেও। বা সবসময় টি আর পি তালিকায় বেশী নম্বর না পেলেও বহু মানুষ এই ধারাবাহিককে বেশ পছন্দ করে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর