Chicken: নববর্ষ স্পেশাল মেনু, নতুন ধাঁচে রান্না করুন চিকেনের এই রেসিপি…

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হাতে মাত্র আর কয়েকটা দিন! তারপরেই বাংলার নতুন বছর শুরু! আর এই নববর্ষের দিনে আমাদের সকলেরই একাধিক প্ল্যানিং থাকে। কখনও ঘুরতে যাওয়া আবার কখনও বাড়িতে বসেই অথিতি অ্যাপায়ন! তবে জমিয়ে খাবারের জন্য বাঙালি সব সময় রেডি তো থাকেই। কিন্তু ওই এক রকমের খাবার কি আর সব সময় ভালো লাগে?

আরও পড়ুনঃ পথশ্রী প্রকল্পে কাটমানি, ৩৮ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ গ্রামবাসীদের!

WhatsApp Image 2023 04 09 at 3.44.45 PM

চিকেন কষা, চিকেনের ঝাল, ঝোল, চিলি চিকিন, আর কত কিছু তৈরি করা যায় চিকেন দিয়ে। প্রতিদিনের একঘেয়েমি রান্নার স্বাদ কাটাতে এবার নতুন ধাঁচে রান্না করুন চিকেনের এই রেসিপি। চিকেনের এই রেসিপিটি তৈরিতে সময় ও উপকরণ দুটোই বেশি লাগলেও খেতে অসাধারণ। তাহলে দেরি না করে জেনে নিন, সৌসি চিকেন টেংরি বানানোর রেসিপিটি।

নববর্ষ স্পেশাল মেনু, নতুন ধাঁচে রান্না করুন চিকেনের এই রেসিপি

WhatsApp Image 2023 04 09 at 3.44.46 PM 1

উপকরণ:
২ টি মুরগির ঠ্যাং
২ টেবিল চামচ রসুন বাটা
১ চা চামচ লঙ্কা গুঁড়ি
১/২ চা চামচ হলুদ গুঁড়ো
১/২ চা চামচ জোয়ান, ধনে, জিরে, কাবাব চিনি ভেজে গুঁড়ি করা
১ চা চামচ শাহী গরম মশলা
২ টেবিল চামচ দই
স্বাদমত নুন
প্রয়োজন মত তেল

WhatsApp Image 2023 04 09 at 3.44.46 PM

পদ্ধতি: প্রথমে ভালো করে মুরগির ঠ্যাং পরিষ্কার করে একটি বাটিতে দই, আদা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো মেশাতে হবে। তারপরে সমস্ত গুঁড়ো মশলা, নুন দিতে চিকেনের ঠ্যাং ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে ২ ঘণ্টা। তারপর ফ্রাইং প্যানে তেল দিয়ে কম আঁচে দু পিঠ ভেজে নিতে হবে। ব্যস তৈরি আপনার চিকেনের এই রেসিপি। এবার স্পেশাল দিনে গরম গরম পরিবেশন করুন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর