Egg recipe: আচমকা বাড়িতে অতিথি! ডিম দিয়ে তৈরি করুন এই সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপিটি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কাজের ব্যস্ততার মাঝে আচমকাই বাড়িতে উপস্থিত হয়েছে অথিতি। এবার কি হবে ভাবছেন? আপনি প্রস্তুত না থাকলেও অথিতি আপ্যায়নে কোনও রকম ত্রুটি রাখতে চান না। তবে বাড়িতে যখন অথিতিতে এসেছে, তখন তো তাঁদের ভালো কিছু পরিবেশন করতেই হবে। কিন্তু স্বাদ হবে চমত্‍কার, মুখে দিলেই মনে হবে স্বর্গ, এমন রেসিপির কোথায় পাবেন? তবে এবার অথিতিদের মন খুশি করার রেসিপি রইল আপনাদের জন্য। কি ভাবছেন? ডিম দিয়েই বানাতে পারবেন এই সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবারটি। গরমে চটজলদি বানিয়ে নিন ডিম পোস্ত। জেনে নি, এই রেসিপিটি।

আরও পড়ুন: Steam Potato: রোজ রোজ একঘেয়ে সবজি খেয়ে বিরক্তি! স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন আলু ভাপা

উপকরণ: ডিম ৪টে, আদা এক টুকরো, রসুন ২ কোয়া, পোস্ত ৩ টেবিল চামচ, পেঁয়াজ ২টো, কাঁচা লঙ্কা ৩টি, শুকনো লঙ্কা ২টি, এলাচ ২টো, লবঙ্গ ২টো, দারুচিনি ১ টুকরো, ধনে পাতা আধ মুঠো, হলুদ গুঁড়ো আধ চা চামচ, লঙ্কা গুঁড়ো এক চা চামচ, নুন স্বাদ মতো, চিনি আধ চা চামচ, সরষের তেল আধ কাপ

আচমকা বাড়িতে অতিথি, মেনুতে রাখুন ডিমের এই রেসিপি
আচমকা বাড়িতে অতিথি, মেনুতে রাখুন ডিমের এই রেসিপি

পদ্ধতি: প্রথমে ডিমগুলি সেদ্ধ করে নিন। ডিমে নুন হলুদ মাখিয়ে নিয়ে লাল করে ভেজে নিন। এরপর, ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে কড়াইয়ে তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচিগুলি ভেজে নিন। এবার ওই তেলেই ফোরন হিসাবে শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ ও দারুচিনি দিন। তাতে আর একটি পেঁয়াজের কুচি, আদা ও রসুন বাটা দিন। এরপর এতে সামান্য চিনি দিয়ে কষিয়ে নিন।

আচমকা বাড়িতে অতিথি, মেনুতে রাখুন ডিমের এই রেসিপি

এবারে এতে অল্প হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, পোস্ত বাটা দিয়ে দিন। তেল ছাড়তে শুরু করলে ডিম দিয়ে দিন। শুকনো শুকনো লাগলে হালকা জল দিতে পারেন। ডিমের মধ্যে মশলা মাখো মাখো হয়ে এলে নামানোর আগে উপরে ভাজা পেঁয়াজ ছড়িয়ে দিন। এবার আরও মিনিট পাঁচেক রেখে চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি দিয়ে দিন। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ডিম পোস্ত

আচমকা বাড়িতে অতিথি, মেনুতে রাখুন ডিমের এই রেসিপি

আচমকা বাড়িতে অতিথি, মেনুতে রাখুন ডিমের এই রেসিপি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন