বাড়িতেই বানিয়ে ফেলুন ডিম ছাড়া চকলেট কেক

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাড়িতেই বানিয়ে ফেলুন ডিম ছাড়া চকলেট কেক। করোনার সময় বাইরের খাবার খেতে আতঙ্ক! পরিবারের প্রিয় কারোর জন্মদিন সামনে? সেলিব্রেশনের জন্য ঘরে আনতে ভয় পাচ্ছেন বাজার চলতি কেক? তবে একদম হতাশ নয়। আজই ঘরে বসে বানিয়ে ফেলুন চকলেট কেক। এছাড়া নিয়ামিষাসিদের জন্য সম্পূর্ণ বিনা ডিমে বানাতে পারবেন এই কেক।

আরও পড়ুনঃ বাদ রবির ‘ছুটি’ গল্প, উত্তরপ্রদেশের সিলেবাসে থাকবে যোগী-রামদেবের লেখা

উপকরণঃ ৪ কাপ ময়দা, এক টেবিল চামচ বেকিং সোডা, দেড় চামচ বেকিং পাউডার, দু টেবিল চামচ কোকো পাউডার, পরিমান মত দুধ,

 করোনায় সেলিব্রেশন বন্ধ নয়, বাড়িতেই বানিয়ে ফেলুন ডিম ছাড়া চকলেট কেক। 
করোনায় সেলিব্রেশন বন্ধ নয়, বাড়িতেই বানিয়ে ফেলুন ডিম ছাড়া চকলেট কেক।

দু টেবিল চামচ ভেজিটেবিল অয়েল, এক টেবিল চামচ বাটার, পরিমান মত চিনি, বাটার পেপার ( প্রয়োজনে), ফ্রেস ক্রিম, ডেয়ারি মিল্ক চকলেট, অরিও বিস্কুট।

 করোনায় সেলিব্রেশন বন্ধ নয়, বাড়িতেই বানিয়ে ফেলুন ডিম ছাড়া চকলেট কেক। 

পদ্ধতিঃ বাড়িতেই বানিয়ে ফেলুন ডিম ছাড়া চকলেট কেক। একটা পাত্রে, পরিমান মত দুধ নিয়ে, তাতে ভেজিটেবিল অয়েল, চিনি , বাটার দিয়ে ভালো করে ফেটাতে হবে। এরপর একে একে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, কোকো পাউডার যোগ করে ভালো ফেটাতে হবে। লক্ষ্য রাখতে হবে দানা দানা যেন না থাকে। এবার একটা কেক বসানো পাত্রে ভালো করে বাটার বা ভেজিটেবিল অয়েল মাখিয়ে সাদা কাগজ দিয়ে দিতে হবে। এছাড়া বাটার পেপারও ব্যবহার করা যেতে পারে।

এবার সেই পাত্রে মিশ্রন দিয়ে ,একটা উঁচু কড়াই উনুনে দিয়ে তার উপর মিশ্রনের পাত্রটি বসিয়ে একদম লো আঁচে দিয়ে দিতে হবে ৪০ মিনিটের জন্য। এবার অন্য একটি পাত্রে ফেস ক্রিম আর চকলেট দিয়ে ভালো করে ফেটিয়ে রাখতে হবে। কেক হয়ে গেলে উনুন থেকে নামিয়ে নিয়ে, স্তর স্তর করে কেটে ক্রিমের মিশ্রনটা দিয়ে দিতে হবে। কেকের উপরে ক্রিম লাগিয়ে অরিও বিস্কুট ও বাড়তি চকলেট ক্রাশ করে পরিবেশন করুন চকলেট ক্রিম কেক। 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর