বাদ রবির ‘ছুটি’ গল্প, উত্তরপ্রদেশের সিলেবাসে থাকবে যোগী-রামদেবের লেখা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাদ রবির ‘ছুটি’ গল্প, ঘটনা উত্তরপ্রদেশের। এতোদিন পর্যন্ত সেই রাজ্যের পাঠ্যপুস্তকে ছিল এই রাজ্যের রবি ঠাকুরের লেখা। দ্বাদশ শ্রেণির ছেলে মেয়েরা পড়তো রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছুটি’  গল্পের ইংরাজি অনুবাদ ‘দ্য হোম কামিং’। শুধু রবি ঠাকুর নয়, উত্তরপ্রদেশের ছেলে মেয়েরা আর পড়বে না আরকে নারায়ণের গল্প ‘অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে’, মুকুল আনন্দের ‘দ্য লস্ট চাইল্ড’ও।

আরও পড়ুনঃ খেলা হবে তামিলনাড়ুতেও! জয়ললিতার দেওয়ালে মমতার ছবি, লেখা ‘আম্মা’

পড়বে না পিবি শেলির কবিতা। শুধু দ্বাদশ শ্রেণি নয়, দশম শ্রেণির তালিকা থেকেও বাদ পড়েছে বেশ কিছু পাঠ্য অংশ। দশম শ্রেণির ছেলে মেয়েরা পড়বে না সরোজিনী নায়ডুর কবিতা ‘দ্য ভিলেজ সং’ এবং রাজাগোপালাচারির লেখাও।

বাদ রবির লেখা, ব্রাত্য বলছেন ভবিষ্যত্‍ অন্ধকার উত্তরপ্রদেশের ছেলে-মেয়েদের। 

বাদ রবির ‘ছুটি’ গল্প, উত্তরপ্রদেশের সিলেবাসে থাকবে যোগী-রামদেবের লেখা
বাদ রবির ‘ছুটি’ গল্প, উত্তরপ্রদেশের সিলেবাসে থাকবে যোগী-রামদেবের লেখা

বাদ রবির লেখা, এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই যোগী রাজ্যের শিক্ষা ব্যবস্থা  নিয়ে বিতর্ক হয়েছে। তার সঙ্গেই আরও বিতর্ক যোগ করছে যোগীর লেখা। এই মুহুর্তে উত্তরপ্রদেশের পাঠ্যমালাতে যোগ হয়েছে তাদেরই মুখ্যমন্ত্রীর রচনা। সঙ্গে স্থান পেয়েছেন রামদেব বাবাও।  উত্তরপ্রদেশের চৌধুরি চরণ সিংহ বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে এবার থেকে পড়ানো হবে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ‘হঠযোগ স্বরূপ এবং সাধনা’ বই, সঙ্গেই পড়ানো হবে রামদেবের বই ‘যোগ চিকিৎসা রহস্য’

বাদ রবির ‘ছুটি’ গল্প, উত্তরপ্রদেশের সিলেবাস প্রসঙ্গে বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ নিজের ট্যুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘যদি রবি ঠাকুরের পরিবর্তে যোগী বা রামদেব সিলেবাসে আসতে পারেন, তাহলে বুঝতে হবে উত্তরপ্রদেশের শিশুদের ভবিষ্যত্‍ অন্ধকার।’ সঙ্গে এও লেখেন যে, এটাই কারণ বাঙালির বিজেপিকে ত্যাগ করার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর