Chingri recipe: চিংড়ির মালাইকারী তো অনেক হল, এবার ট্রাই করুন এই রেসিপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কথায় আছে মাছে ভাতে বাঙালি! কথা টা ১০০ শতাংশ সত্য! মাছের প্রতি বাঙালির দূর্বলতা সারাজীবন! আর মাছ দিয়ে নানান রকমের খাবার আমাদের কাছে অনেকটাই প্রিয়। কেউ ইলিশ আবার কেউ চিংড়ি! তাই এবার চিংড়ি দিয়েই ট্রাই নতুন একটি রেসিপি! মালাইকারি তো অনেক হল! এবার ট্রাই করুন চিংড়ি মাছের ভর্তা!

আরও পড়ুন: Cyclone Mocha: শীঘ্রই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোচা, মে মাসে আঘাত হানতে পারে বাংলায়!

WhatsApp Image 2023 04 28 at 3.42.31 PM

তাছাড়াও ভর্তার প্রতি দুর্বলতাটা বাঙালির নতুন কিছু না। বাহারি পদের ভর্তা বাঙ্গালীর ঐতিহ্যও বটে। গরম গরম ভাতের সঙ্গে ভর্তার মিল অপরূপ। বাঙালির সামান্য একটু ভর্তা দিয়ে এক থালা ভাত শেষ হয়ে যায়। আর যদি ভর্তার সঙ্গে শুকনো লঙ্কা আর পেঁয়াজ থাকলে, তো আর কোন কথাই নয়। তাহলে চলুন জেনে নেই চিংড়ি ভর্তার এই রেসিপিটি।

WhatsApp Image 2023 04 28 at 3.42.47 PM

চিংড়ি ভর্তার উপকরণ:
১, ছোট চিংড়ি- ২৫০ গ্রাম
২, পেঁয়াজের কলি- ১/২ কাপ
৩, পেঁয়াজ কুঁচি- ১ টেবিল চামচ
৪, রসুন– ৪ কোঁয়া
৫, শুকনো লঙ্কা- ৩ টি
৬, ধনেপাতা কুঁচি- ৩ টেবিল চামচ
৭, সরিষার তেল- ২ টেবিল চামচ
৮, টেলে রাখা জিরে গুঁড়ো- ১/২ চা চামচ
৯, লবণ- পরিমাণমতো

চিংড়ির মালাইকারী তো অনেক হল, গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই ঝাল ঝাল রেসিপিটি

WhatsApp Image 2023 04 28 at 3.42.09 PM
চিংড়ির মালাইকারী তো অনেক হল, গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই ঝাল ঝাল রেসিপিটি

পদ্ধতি: প্রথমে চিংড়ি মাছ বেছে ভালো করে ধুয়ে নিন। আপনি চাইলে খোসা সহ ও রাখতে পারেন। এরপর চিংড়িগুলো সরষের তেলে মচমচে করে ভেজে তুলে রাখতে হবে। এই তেলেই ভর্তা হবে। কড়াইয়ে অবশিষ্ট সর্ষের তেলে পেঁয়াজের কলি, শুকনো লঙ্কা, থেঁতো করে রাখা রসুন কোঁয়া ও পেঁয়াজ কুঁচি ভালোভাবে ভেজে নিন এবার টেলে রাখা জিরে গুঁড়ো সহ ভেজে রাখা বাকি উপকরণগুলো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিন। খুব বেশি মিহি না হলেও হবে। চাইলে শিল নোড়া বা পাটায় বেঁটে নিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল আপনার চিংড়ি ভর্তা। এবার হাতের সাহায্যে গোল গোল করে বল মত করে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত