নজরবন্দি ব্যুরোঃ গরম হোক বা বর্ষাকাল। সে কোন সময়েই মানুষের ডিহাইড্রেশনের সমস্যা দেখতে পাওয়া যায়। আর অনেক সময় পর্যাপ্ত পরিমানে জল খেলেও শরীরে সেই জলের চাহিদা পূর্ণতা পায়না। তাই জল এবং সাথে ফল দুটোই খেতে হবে। আর এক্ষেত্রে সবচেয়ে বেশী উপযোগী পেয়ারা। কারন পেয়ারাতে থাকে প্রচুর পরিমানে ভিটামিন সি।
আরও পড়ুনঃ ‘অনুরাগের ছোঁয়া’ তার জায়গা হারাল? দেখে নিন প্রথম দশে কে রয়েছে


উপকরন
পেয়ারা-আধ কাপ (টুকরো করে কাটা)
সিদ্ধ আলু-১/৪ কাপ (ডুমো করে কাটা)
নুন-স্বাদ মতো
লেবুর রস-২টো
লেবুর চিনি-১/৪ চা চামচ
কাঁচালঙ্কা-৪টে মিহি করে কুচনো
ধনেপাতা কুচি-১ চা চামচ
পুদিনা পাতা কুচি-১চা চামচ
দিনের বিভিন্ন সময় খুচরো খিদে মেটাতে, বানিয়ে ফেলুন পিয়ারার চাট

উপকরন
প্রথমে পেয়ারা গুলো ভাল করে ধুয়ে নিন। এক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাঁশা পেয়ারা চাই। নাহলে চাট মজাদার হবে না। এরপর পেয়ারা গুলোর ছাল না ছাড়িয়ে ভাল করে ডুমো ডুমো করে কেটে নিন। এরপর সিদ্ধ করা আলু গুলো ছাল ছাড়িয়ে ভাল করে কেটে নিন। এরপর একটি বড় আকারের পাত্র নিয়ে নিন। এরপর ওই পাত্রের মধ্যে সমস্ত উপকরন গুলো একসঙ্গে দিয়ে বাকি উপকরন গুলো পরিমান মত দিয়ে ভালকরে মিশিয়ে নিন। এরপর তা ছোট ছোট বাটিতে বাড়ির সকলকে সারভ করে দিন।









