Serial TRP: ‘অনুরাগের ছোঁয়া’ তার জায়গা হারাল? দেখে নিন প্রথম দশে কে রয়েছে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ লক্ষ্মীবার সাধারণত আজকের দিনেই সারা সপ্তাহে কে কত পেল সেই তালিকা প্রকাশ্যে আসে। সকল অনুরাগীরা অপেক্ষা করে থাকে তাদের পছন্দের সিরিয়ালগুলো কত নম্বর পেল সেগুলো দেখার জন্য। তবে এই সপ্তাহের টিআরপি তালিকায় রয়েছে এক বিশাল চমক।

আরও পড়ুনঃ গুরতর অসুস্থ ‘বিগ বস’ খ্যাত অভিনেতা রাকেশ বাপট, দুবাইয়ের হাসপাতালে ভর্তি তিনি

সামনে এসে গেছে এই সপ্তাহের টিআরপি তালিকা। এই সপ্তাহেও প্রথম স্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। তবে গত বারের তুলনায় এই সপ্তাহের তার নম্বরের পরিমান কিছুটা বেড়েছে। গতবারে দ্বিতীয় স্থানে ছিল ‘জগদ্ধাত্রী’। এই সপ্তাহেও এই ধারাবাহিক দ্বিতীয় স্থানে রয়েছে। কিন্তু নম্বরের পরিমান কিছুটা বেড়েছে।

gkhb

বেশ কিছুদিন আগেই নতুন ধারাবাহিক ফুলকি শুরু হয়েছিল। সেই ধারাবাহিক প্রথম সপ্তাহ থেকেই প্রথম তিনে নিজের জায়গা বজায় রেখেছিল। কিন্তু এবারেও তার অন্যথা হল না। এবারেও তৃতীয় স্থান তার কব্জাতেই রয়েছে। এবারে এক নজরে দেখে নিন প্রথম দশে কে রয়েছে এবং তাদের প্রাপ্ত নম্বর।

‘অনুরাগের ছোঁয়া’ তার জায়গা হারাল? প্রথম দশে কে রয়েছে দেখে নিন

fulki

এই সপ্তাহে প্রথম স্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ এবং তার প্রাপ্ত নম্বর ৯.০। এবং দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী তার প্রাপ্ত নম্বর ৮.৭। তৃতীয় স্থানে রয়েছে ফুলকি। এবং তার প্রাপ্ত নম্বর ৮.৫। চতুর্থ স্থানে রয়েছে রাঙা বউ। তার প্রাপ্ত নম্বর ৭.৯। পঞ্চম স্থানে রয়েছে নিম ফুলের মধু। এবং তার প্রাপ্ত নম্বর ৭.৭। ষষ্ঠ স্থানে রয়েছে বাংলা মিডিয়াম। এবং তার প্রাপ্ত নম্বর ৬.৯। সপ্তম স্থানে রয়েছে হরগৌরী পাইস হোটেল। তার প্রাপ্ত নম্বর ৬.৬। অষ্টম স্থানে রয়েছে সন্ধ্যাতারা। তার প্রাপ্ত নম্বর ৬.১। নবম স্থানে রয়েছে খেলনা বাড়ি। এবং তার প্রাপ্ত নম্বর ৬.০। দশম স্থানে রয়েছে এক্কা দোক্কা। তার প্রাপ্ত নম্বর ৫.৭।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর