নজরবন্দি ব্যুরোঃ ‘বিগ বস’ শোয়ের মাধ্যমে অভিনেতা রাকেশ বাপট বেশ জনপ্রিয়তা লাভ করে ছিলেন। সেই সময় শমিতা শেট্টির সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠেছিল। যদিও শো শেষ হওয়ার সাথে সাথে সেই সম্পর্কও শেষ হয়ে যায়। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হল অভিনেতা এখন দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।
আরও পড়ুনঃ মিথুনের আর্থিক টানাটানি, কর্কটের রয়েছে বড় বিপদ, বিশদে জানতে পড়ুন আজকের রাশিফল
সেই হাসপাতাল থেকেই তিনি আইসিইউ এর বিছানায় শুয়ে ছবি শেয়ার করলেন। ফলে তার এমন করুন অবস্থা দেখে চিন্তার ভাজ অনুরাগীদের মনে। অভিনেতা জানান তিনি একটি ছবির শুটিং করতে গিয়ে সেখানে আচমকাই অসুস্থ অনুভব করেন। এরপর তাকে তার সহকর্মীরা দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।
রাকেশের কথায় ‘‘এখানকার প্রচণ্ড গরমে আমার ‘হিট স্ট্রোক’ হয়েছে। দুবাইয়ে একটি প্রোজেক্টের শুটিং করতে গিয়ে এই ঘটনা ঘটেছে।’’ ‘‘আমাকে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউ-তে রাখা হয়েছে। আশা রাখছি, দ্রুত সুস্থ হয়ে উঠে কাজে ফিরব। তার পর দেশে ফিরব। আমার জন্য প্রার্থনা করবেন।’’
গুরতর অসুস্থ ‘বিগ বস’ খ্যাত অভিনেতা রাকেশ বাপট, গরমের জন্যই মুলত অসুস্থ

আসলে বিগত কয়েকদিন ধরেই দুবাইয়ের তাপমাত্রা ছিল প্রচণ্ড ঊর্ধ্বমুখী। সেই সময় সেখানকার পারদ প্রায় ৪৯ ডিগ্রি সেলসিয়াস ছুয়ে গিয়েছিল। এরফলেই সেখানকার বেশ কিছু মানুষ লাগাতার অসুস্থ হয়ে পড়ছিল। তবে এখন তাপমাত্রা কিছুটা হলেও কমেছে।



