নজরবন্দি ব্যুরোঃ মিথুনের আর্থিক টানাটানি, কর্কটের রয়েছে বড় বিপদ। এছাড়াও আজ বাকি সমস্ত জাতক জাতিকাদের ভাগ্যে কি কি রয়েছে? জেনে নিন আজকের রাশিফলে কি অপেক্ষা করছে আপনার জন্যে?
মেষ (Aries): যাদের নিয়ে চললে অসুবিধা হবে তাদের এড়িয়ে চলুন। পুরনো কোনও যোগাযোগে লাভ হতে পারে। কোনও প্ল্যান বাতিল হতে পারে। হঠাৎ করে কোনও বন্ধু আসতে পারে। নিজের মনের কথা শুনুন।

বৃষ (Taurus): আপাতত বিনোদনমূলক বিষয়ে অতিরিক্ত সময় ব্যয় না করাই ভাল। চুরি ও পকেটমারিতে অর্থক্ষতি। মায়ের থেকে আর্থিক সুবিধা পাবেন। জীবনে নতুন মানুষ, নতুন সুযোগ আসছে, সেগুলির দিকে মনোনিবেশ করুন।

মিথুন (Gemini): সন্তানের উচ্চশিক্ষার সাফল্যে গর্ব বোধ করবেন। নিজের ব্যাপারে নিজেই সিদ্ধান্ত নিন। লোভ করবেন না, ইতিবাচক মনোভাব বজায় রাখুন। কোনও ভাল খবর মিলতে পারে। কর্মচারীদের উপর অতি বিশ্বাস করা উচিত নয়, নচেৎ ঠকতে হতে পারে।

কর্কট (Cancer): দীর্ঘ অসুস্থতা থেকে পরিত্রাণ পাবেন। কর্মক্ষেত্রে বাবার পরামর্শ মেনে নিন। গয়না প্রাপ্তি হবে। হাতে নতুন কোনও প্রকল্প আসতে পারে। সৃষ্টিশীল কাজে সাফল্য ও বিশেষ স্বীকৃতির সম্ভাবনা

সিংহ (Leo): আর্থিক ঝঞ্ঝাট পেরিয়ে যাবেন। মনের দূর্বলতার বহিঃপ্রকাশ করা ঠিক হবে না। ভালবাসাকে সতেজ রাখুন। ঘনিষ্ঠ কেউ, যাকে সম্প্রতি হারিয়েছেন তার জন্য কিছু করতেই হবে। হাতে নতুন কোনও প্রকল্প আসতে পারে।

কন্যা (Virgo): অন্যের সমালোচনা করে সময় নষ্ট করবেন না। চিন্তাভাবনা বেশি করবেন না। কর্মক্ষেত্রে প্রশংসা থাকবে। কঠোর পরিশ্রম করুন। নানা মতানৈক্য ও জটিল পরিবেশ সহ্য করতে হবে। প্রেমের সম্পর্কে নতুন কোনও মোড় আসতে পারে।

তুলা (Libra): চাকুরীজীবীদের বেতন বাড়তে পারে। কোথাও টাকা বিনিয়োগ করলে লাভবান হওয়ার সম্ভবনা রয়েছে। পরিবারের সঙ্গে সুখকর সময় কাটাতে পারবেন। আপনি আজ আপনার কাজ স্বাভাবিকের তুলনায় বেশি উপভোগ করবেন।

বৃশ্চিক (Scorpio): শিক্ষার্থীদের নিজের পড়াশোনার প্রতি আরও মনোযোগী হতে হবে। কারও সাথে পরামর্শ না করে আজ আপনার অর্থ বিনিয়োগ করা উচিত নয়। সংক্রমণ থেকে দুর্ভোগ হবে। খরচ বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে।

ধনু (Sagittarius): শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন। আজ সতর্ক না থাকলে কর্মক্ষেত্রে সম্মানহানি হওয়ার যোগ আছে। আপনার ক্ষমতা শক্তি বেশী থাকবে। আপনাকে আপনার পরিবারের কাজে ধৈর্য ধরতে হবে কারণ তারা আপনার কথা নাও শুনতে পারে।

মকর (Capricorn): আপনি নতুন কোনও কাজের অংশীদার খুঁজে পেতে পারেন। অন্য দেশে পেশাদারী যোগাযোগ বাড়াবার পক্ষে এটি উৎকৃষ্ট সময়। মাথার যন্ত্রণা বাড়বে। কাজের জন্য স্থান পরিবর্তন করতে হতে পারে। আপনি যতটা চান তার সব আকর্ষণই কেড়ে নেওয়ার পক্ষে দুর্দান্ত দিন।

কুম্ভ (Aquarius): প্রেমে বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। বয়স্করা তাঁদের বাড়তি শক্তি কোনো ইতিবাচক কাজে লাগালে শুভ ফল পাবেন। সম্ভবত আপনার মায়ের স্বাস্থ্যের কারণে আপনি চিন্তিত থাকতে পারেন। আজ আপনার জীবনে হৈচৈ হতে পারে।

মিথুনের আর্থিক টানাটানি, জানুন আপনার ভাগ্যে কি রয়েছে?
মীন (Pisces): কারো কারোর জন্য পেশাদারী উন্নতি। ব্যাঙ্কিং কারবার খুব সতর্কতার সাথে সামলাতে হবে। আপনার বাচ্চাদের চিন্তাগুলিকে সমর্থন করা জরুরী হবে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে।




