নজরবন্দি ব্যুরোঃ আজ সকালে ‘বিগ বস’ এর স্টুডিয়ো থেকে নিতিন দেশাইয়ে দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধার করার পরেই জানা যায় অনেক্ষন আগেই তার মৃত্যু ঘটেছে। সূত্রের খবর তিনি নাকি আত্মহত্যা করেছেন। তবে এখনও তা সঠিক ভাবে জানা যায়নি। দেহ ময়না তদন্তে পাঠানোর পর আসল কারনটা জানা যাবে।
আরও পড়ুনঃ এবার বার্বি হিসেবে সুচিত্রা সেন, এবং অন্যদিকে কেন হিসেবে উত্তমকুমার
এই মাসেই নিতিন দেশাইয়ে জন্মদিন ছিল। ৯ অগস্ট তিনি ৫৮ বছরে পা দিতেন। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। তিনি হিন্দি সিনেমা জগতে আছেন প্রায় দুদশকেরও বেশী সময় পার হয়ে গিয়েছে। তার ঝুলিতে রয়েছে বহু জাতীয় পুরস্কারও।

‘লগান’, ‘হম দিল দে চুকে সনম’, ‘দেবদাস’, ‘জোধা আকবর’, ‘বাজিরাও মস্তানি’র বহু ছবিতে তার শিল্প নির্দেশনার ছোঁওয়া রয়েছে। যে সমস্ত ছবি প্রায় সব দর্শকদের মন জয় করে নিয়েছিল। এছাড়াও বহু তাবর তাবর পরিচালক যেমন আশুতোষ গোয়ারেকর, সঞ্জয় লীলা ভন্সালী, বিধু বিনোদ চোপড়া, রাজ কুমার হিরানির সঙ্গে তিনি কাজ করেছেন।
রহস্যমৃত্যু জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্প নির্দেশক নিতিন দেশাইয়ে, আজ সকালেই তার দেহ উদ্ধার হয়

তিনি যেই স্টুডিওতে আত্মহত্যা করেন এটির মালিক তিনি নিজেই। স্টুডিওটির নাম এনডি স্টুডিও। তিনি এই স্টুডিওটি বানিয়েছিলেন ২০০৫ সালে। এই স্টুডিওতে ‘বিগ বস’ এর বেশ কিছু সিজনের শুটিং হয়েছিল। তার অনেক পরিচিতদের সাথে কথা বলে জানা গেছে তিনি বেশ কিছুদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন ঠিক সেই কারনেই নাকি তিনি এই পথ বেঁছে নিয়েছেন।



