আঙ্কেলজি আপনার গুজরাটের বস এসব ভাল পারেন! রাজ্যপাল কে খোঁচা মহুয়ার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আঙ্কেলজি আপনার গুজরাটের বস এসব ভাল পারেন! রাজ্যপাল কে খোঁচা দিলেন মহুয়া মৈত্র। রাজ্যপাল আর রাজ্য সরকারের মধ্যে ঝামেলা যেন মিটছেই না। আবার কখন সম্পর্ক ভাল কখন সম্পর্ক খারাপ তা নিয়েও রয়েছে জটিলতা। স্বাধীনতা দিবসের দিনে আচমকাই রাজভবনে যান মুখ্যমন্ত্রী। সাথে ছিলেন মুখ্যসচিব রাজীব সিনহা এবং স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্যপালের চা চক্রে যোগ দেননি তিনি। পরে রাজ্যপাল সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য করে বসেন। তাঁর দাবি, রাজভবনের উপর নজরদারি চালানো হচ্ছে রাজ্য সরকারের তরফে।

আরও পড়ুনঃ হাওড়ায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, রক্তদান শিবিরে চললো গোলাগুলি।

Shamim Ahamed Ads

রাজ্যপালের এহেন মন্তব্যে বেজায় চটেছে তৃণমূল। রাজ্যপাল শুধু নজরদারি খোঁচা দিয়েই ক্ষান্ত হননি। তাঁর আরও দাবি, রাজভবনের অন্দরের সমস্ত কথা রাজ্য সরকারের কাছে চলে যাচ্ছে। তিনি তদন্ত করাচ্ছেন কে বা কারা এই কাণ্ড করছেন। তদন্তে যার নাম উঠে আসবে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর নাম না করে তিনি বলেন, নবান্নের কোনও গোপন তথ্য ফাঁস হয়ে রাজভবনে এলে আমি সতর্ক করতাম!

এই পরিস্থিতিতে তৃণমূলের পক্ষ থেকে সাংসদ মহুয়া মিত্র তীব্র ভাষায় রাজ্যপাল কে কটাক্ষ করলেন। রাজ্য পাল কে আঙ্কেলজি সম্বোধন করে মহুয়া এদিন একটি ট্যুইট করেছেন। তিনি লিখেছেন, “আঙ্কেলজি এখন বলছেন রাজভবন ও তাঁর উপরে নজরদারি করা হচ্ছে। ওই জিনিসটা আপনার গুজরাটের বস সকলের থেকে ভাল জানেন। আমরা এ কাজে নিতান্তই ছেলেমানুষ।”

পাশাপাশি মহুয়া কোভিড পরিস্থিতিতে রাজ্যপালের চা চক্রের সমালোচনা করেন। তিনি ট্যুইটে লিখেছেন করোনা পরিস্থিতিতে কিভাবে ছিয়ানব্বই জন কে আমন্ত্রিত করে চা চক্রের মত অনুষ্ঠান করতে পারেন রাজ্যপাল জগদীপ ধনখড়। উল্লেখ্য এই চা চক্রেই যোগ দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত