মাধ্যমিকে বাজিমাত উত্তর দিনাজপুরের! প্রথম অভিরূপ, প্রকাশিত ২০২৬-এর ফল। কী ভাবে দেখবেন?

মাধ্যমিক ২০২৬-এর ফল প্রকাশ করল পর্ষদ। উত্তর দিনাজপুরের অভিরূপ ভদ্র প্রথম। মাত্র ৯০ দিনের মধ্যেই ফলপ্রকাশে নজর কাড়ল শিক্ষা দফতর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মাধ্যমিক ২০২৬-এর ফল প্রকাশ হতেই উচ্ছ্বাসে ভাসছে রাজ্য। এ বার প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের সারদা বিদ্যামন্দিরের ছাত্র অভিরূপ ভদ্র। পেয়েছে ৯৯.৭১ শতাংশ নম্বর। মাত্র ৯০ দিনের মধ্যেই ফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। বিধানসভা নির্বাচনের কারণে এ বার পরীক্ষা এগিয়ে এনে ফেব্রুয়ারির প্রথম দিকেই নেওয়া হয়েছিল। ফল ঘোষণার পর থেকেই ওয়েবসাইটে ভিড় পরীক্ষার্থী ও অভিভাবকদের।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, চলতি বছরে প্রথম বার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে মোট ৯ লক্ষ ৫৯ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে রেগুলার পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ১ হাজার ৭২৪। ছাত্র ছিল ৪ লক্ষ ২৩ হাজার ১০৩ জন এবং ছাত্রীর সংখ্যা ৫ লক্ষ ৩০ হাজার ৬৫০।

এ বার প্রথম দশে জায়গা করে নিয়েছে মোট ১৩১ জন পরীক্ষার্থী। সবার শীর্ষে উত্তর দিনাজপুর জেলার অভিরূপ ভদ্র। তার সাফল্যে উচ্ছ্বসিত গোটা জেলা। শিক্ষা মহলের মতে, দ্রুত ফলপ্রকাশ এবং পরীক্ষার্থীদের পারফরম্যান্স— দুটোই এ বছরের বিশেষ দিক।

চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি এবং শেষ হয় ১২ ফেব্রুয়ারি। মোট নাম নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৭১ হাজার ৬২৫। ভোটের আবহের মধ্যেও সময়মতো পরীক্ষা এবং দ্রুত ফলপ্রকাশকে বড় সাফল্য হিসেবে দেখছে পর্ষদ।

কী ভাবে দেখবেন মাধ্যমিকের ফল?

পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের ফল দেখতে পারবেন খুব সহজেই।

ধাপে ধাপে দেখে নিন পদ্ধতি:

১. প্রথমে যেতে হবে মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে —
www.wbbsedata.com
অথবা
www.wbbse.wb.gov.in

২. হোমপেজে থাকা “Madhyamik Result 2026” লিঙ্কে ক্লিক করতে হবে।

৩. এরপর রোল নম্বর ও জন্মতারিখ-সহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে।

৪. সমস্ত তথ্য সঠিকভাবে দিলে স্ক্রিনে দেখা যাবে ফলাফল।

৫. ভবিষ্যতের প্রয়োজনে মার্কশিট ডাউনলোড করে প্রিন্ট আউট রেখে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত