Litchi Recipe: বানান ভিন্ন স্বাদের লিচুর পুডিং, মাত্র ৪টি উপাদানে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আমের পুডিং হোক ডিমের পুডিং হোক কিংবা চকোলেট পুডিং এগুলো তো আখছার আমরা খেয়েই থাকি। কিন্তু কখনও কি খেয়েছেন লিচুর পুডিং? এখন গরমকাল বাজার গেলেই দেখতে পাবেন লিচুর সম্ভার। তাই এই গরমে স্বস্তি পেতে লিচু দিয়েই বানিয়ে নিন পুডিং।

আরও পড়ুনঃ পর পর টানা ২৫টি ফ্লপ মুভি, অবশেষে ভাগ্যের ফেরে জীবন বদলেছিল এই অভিনেত্রীর

উপকরণ
লিচু
দুধ
চিনি
কর্নফ্লাওয়ার

বানান ভিন্ন স্বাদের লিচুর পুডিং, রইল রেসিপি 

প্রণালী
প্রথমে লিচু গুলোর ছাল ভালো করে ছাড়িয়ে নিন। এরপর লিচুর দানাগুলো বের করে টুকরো টুকরো করে কেটে নিন। এর পর একটা ছোট বাটি নিয়ে নিন। এরপর বাটিতে লিচুর সাথে পরিমান মত কর্নফ্লাওয়ার ও অল্প পরিমাণে জল নিয়ে মিশিয়ে দিন। এরপর মিক্সারের সাহায্যে ভালো করে ব্লেন্দ করে নিন। এরপর একটা প্যান নিয়ে নিন। প্যানের মধ্যে দুধ গুলো ভালো করে গরম করে নিন। এরপর ফুটন্ত দুধের মধ্যে লিচুগুলো ঢেলে নিন। এরপর পরিমান মত চিনি দিয়ে নাড়তে থাকুন।

বানান ভিন্ন স্বাদের লিচুর পুডিং, রইল রেসিপি

বানান ভিন্ন স্বাদের লিচুর পুডিং, রইল রেসিপি 
বানান ভিন্ন স্বাদের লিচুর পুডিং, রইল রেসিপি

এরপর আগের থেকে তৈরি করা কর্নফ্লাওয়ার এর মিশ্রণটি প্যানের মধ্যে ঢেলে দিন। এরপর যতক্ষণ পর্যন্ত না ঘন হচ্ছে মিশ্রণটি নাড়িয়ে যান। এরপর কয়েকটা লিচুর টুকরো পাত্রের মধ্যে ছড়িয়ে মিশ্রণটি ঢেলে দিন। এরপর যতক্ষণ পর্যন্ত না ঠাণ্ডা হচ্ছে মিশ্রণটি ভালো করে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিন। এরপর ৫ থেকে ৬ ঘণ্টা পরে ফ্রিজ থেকে বের করে সারভ করে দিন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত