নজরবন্দি ব্যুরোঃ গরমকাল মানেই তীব্র দাবদাহে নাজেহাল দশা। অন্যদিকে গরমেই সুস্বাদু ফলের সমাহার বাজারজুড়ে। আম, তরমুজ, জাম, কাঁঠাল, লিচু। পুষ্টিগুণে ভরপুর প্রচুর ফল এই সময়ে বাজারে দেখা যায়। এর মধ্যে লিচু বিশেষত শিশুদের ভীষণ প্রিয়। কিন্তু এই গরমে শরীরের হাজারটা সমস্যা থেকে রেহাই পেতে সকলকেই রোজ লিচু খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা। কেন জানেন?
আরও পড়ুনঃ ভবানীপুরের দম্পতি মৃত্যুর ঘটনায় ক্রমশ ঘনাচ্ছে রহস্য, গ্রেফতার তিন


এখন হচ্ছে লিচুর মৌসুম। তাই প্রতিদিনেই লিচু খাওয়া হচ্ছে। কিন্তু লিচুতে যে গুন গুলো আছে তা কখনো কি শুনেছেন? বাজারে এখন মিষ্টি লিচুতে ভরপুর। থলিভর্তি করে বাড়ি তো নিয়ে যাচ্ছেন সুস্বাদু ফল হিসেবে। জানেন কি লিচুর কত গুণ? জেনে নিলে খেতে আর একটু বেশি ভাল লাগবে।

১) লিচুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। যা ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষমতা তৈরি হয় শরীরে।
২) গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা দূর করতে ভীষণ কার্যকরী লিচু। এর মধ্যে ভরপুর পরিমাণে ফাইবার রয়েছে। যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতেও সাহায্য করে।


৩) লিচুর মধ্যে লিচিট্যানিন এ২ নামক উপাদান রয়েছে। যা যেকোনও ভাইরাসের শরীরে ছড়িয়ে পড়া রোধ করতে সাহায্য করে।
৪) ঘন চুল গজাতে সাহায্য করে লিচু। বিশ্বাস না হলেও সত্যি। ৭ থেকে ৮টি লিচুর জুস বানিয়ে নিন এবং তাতে ২ টেবিলচামচ অ্যালো-ভেরা জেল মিশিয়ে নিন। এই মিশ্রণটি স্ক্যাল্পে লাগান। এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। তার পর হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।
৫) লিচুর মধ্যে থাকা তামার উপাদান শরীরে রক্ত সঞ্চালন বাড়াতে দারুণ কাজ করে। ক্যানসার প্রতিরোধক রয়েছে লিচুতে। তাই নিয়মিত এই ফল খাওয়া উচিত সিজনের সময়ে।
৬) লিচুর মধ্যে পটাশিয়ামের মাত্রা খুব বেশি থাকে এবং সোডিয়াম কম মাত্রায় থাকে। যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও খুব উপকারী।
৭) লিচুর মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা ত্বকে বয়সের ছাপ পড়তে দেয়া না। বলিরেখা, ব্রণর দাগছোপ দূর করে ত্বকে জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করে।
৮) লিচুর মধ্যে ফাইবার রয়েছে। যা দ্রুত ওজন কমাতেও সাহায্য করে। ডিহাইড্রেশনের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে লিচু।
হজমশক্তি থেকে ওজন কমানো, জানুন লিচুর ১০ টি গুণ

৯) ত্বকে বয়সের ছাপ কমাতে খুবই কাজ দেয় লিচু প্যাক। ৪ থেকে ৫টি লিচু ছাড়িয়ে পাকাকলার এক-চতুর্থাংশ দিয়ে মেখে প্যাক বানিয়ে নিন। হাল্কা করে মাসাজ করে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
১০) লিচুর মধ্যে রয়েছে ফাইটোকেমিক্যালস যা অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করে এবং চোখে ছানি পড়া আটকায়। এত সব গুণ থাকা সত্ত্বেও লিচু কিন্তু লো ক্যালরি ফুড তাই ওজন বাড়ার কোনও সম্ভাবনা নেই।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



