ছত্রধরের সাথে সভার কথা ঘোষণা করে রাজ্যপালকে বিঁধলেন মদন মিত্র।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ছত্রধরের সাথে সভার কথা ঘোষণা করে রাজ্যপালকে বিঁধলেন মদন মিত্র। বছরশেষে নতুন বছরে আসন্ন বিধানসভা ভোটকে লক্ষ্য করে এবার হুঙ্কার ছাড়লেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। বিধানসভা ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। একদিকে যেমন দল পরিবর্তনের হিড়িক পড়ে গেছে তেমনি চলছে নেতা কর্মীদের বাকযুদ্ধ। আর শুরু হয়ে গেছে মিছিল, সভা, সম্মেলন থেকে রোড শো।

আর পড়ুনঃযোগদানের দুই সপ্তাহের মধ্যেই বড় পদ, কেন্দ্রীয় জুট কর্পোরেশনের চেয়ারম্যান হলেন শুভেন্দু।

বেশ কিছুদিন আপাত ভাবে কম সক্রিয় থাকা মদনবাবু ভোটের আগে সক্রিয় হয়ে উঠছেন। তাঁর মত পোড়খাওয়া নেতার সক্রিয়তা তৃণমূলের জন্য বেশ ইতিবাচক দিক। আজ তিনি বিজেপি কে আক্রমন সানিয়ে আগামী ৭ তারিখ পশ্চিম মেদিনীপুরের নেতাইয়ের তৃণমূল নেতা ছত্রধর মাহাতোর সঙ্গে সভা করার কথা ঘোষণা করেন।

নেতাইয়ে সভা করার কথা ঘােষণা করে মদন মিত্র বলেন, “বিজেপি ১ লক্ষ মামলা করলেও ভয় পাই না। আগামী ৭ জানুয়ারি নেতাইয়ে ছত্রধর মাহাতােকে নিয়ে সভা করবাে। বিজেপি-র ক্ষমতা থাকলে ওখানে পদ্ম ফুটিয়ে দেখাক।” রাজ্যপালের এক্তিয়ার নিয়েও প্রশ্ন তুলে এদিন বলেন, “রাজ্যপাল আইন বহির্ভূত কাজ করছেন। রাজ্যপালের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। আমি নিজেই মামলা করতে তৈরি।”

ছত্রধরের সাথে সভার কথা ঘোষণা করে রাজ্যপালকে বিঁধলেন মদন মিত্র। শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে মদন বলেন, “মন্ত্রী থেকে চেয়ারম্যান, এমনকি সাংসদ, বিধায়ক-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ নিয়ে রেখেছে ওরা। বিনিময়ে দলকে কী দিয়েছে ?” এখন দেখার মদন ম্যাজিকে নেতাইয়ে সফল সভা করে তৃণমূল বিজেপিকে কড়া বার্তা দিতে পারে কিনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন