যোগদানের দুই সপ্তাহের মধ্যেই বড় পদ, কেন্দ্রীয় জুট কর্পোরেশনের চেয়ারম্যান হলেন শুভেন্দু।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ যোগদানের দুই সপ্তাহের মধ্যেই বড় পদ, কেন্দ্রীয় জুট কর্পোরেশনের চেয়ারম্যান হলেন শুভেন্দু। গত সপ্তাহেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারী। আর যোগদানের ১২ দিনের মাথায় তাঁকে কেন্দ্রীয় মন্ত্রীপদের সমতুল্য পদে বসালেন নরেন্দ্র মোদী। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান করা হল শুভেন্দুকে।

আরও পড়ুনঃঅস্ট্রেলিয়া পৌঁছলেন ‘হিটম্যান’, সিডনি টেস্টে প্রথম এগারোয় ঢোকা মোটামুটি নিশ্চিত।

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সদ্য তৃণমূল ত্যাগী প্রাক্তন বিধায়ককে গুরুত্বপূর্ণ এই পদ দেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তবে বিজেপির সুত্রের খবর এর মাধ্যমে তাঁকে লজিস্টিক সাপোর্ট দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। কারন রাজ্য বিজেপি নেতারা এবং শুভেন্দু ভিন্ন কেন্দ্রীয় সংস্থার নিরাপত্তা বলয় পান। অন্য নেতারা সিআইএসএফের নিরাপত্তা পান। অন্যদিকে শুভেন্দুর পেছনে থাকে কালো পোশাক পরা সিআরপিএফ।

এছাড়া লজিস্টিক সাপোর্ট হিসেবে কেন্দ্রের বিভিন্ন সুবিধা তাঁকে দিতে চাইছে মোদী সরকার। পর্যবেক্ষকদের মতে, এক তাে বাংলার জন্য জুট কর্পোরেশন অত্যন্ত প্রাসঙ্গিক কারন পাট উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম। দুই, কলকাতার নেলি সেনগুপ্ত সরণিতে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার দফতর রয়েছে। কলকাতায় এলে শুভেন্দু সেখানে অফিসে বসতে পারবেন। তার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। চাইলে নিজাম প্যালেসেও বসতে পারবেন নন্দীগ্রাম আন্দোলনের নেতা।

যোগদানের দুই সপ্তাহের মধ্যেই বড় পদ, কেন্দ্রীয় জুট কর্পোরেশনের চেয়ারম্যান হলেন শুভেন্দু। তা ছাড়া রাজ্যের অন্যত্র দলের কাজে গেলে সিআরপিএফ বা বিএসএফ গেস্ট হাউসে থাকতে পারবেন শুভেন্দু। হােটেলে থাকার প্রয়ােজন হবে না। প্রসঙ্গত অমিত শাহের সভায় বিজেপিতে যোগদানের পর থেকে শুভেন্দুকে নিজের চপারে তোলা থেকেই বোঝা যাচ্ছিল শুভেন্দুকে যথেষ্ট গুরুত্ব দিতে চলেছে কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন