নজরবন্দি ব্যুরোঃ একেই করোনা পরিস্থিতিতে বহু মানুষের রোজগার কমেছে। অনেকে চাকরি হারিয়েছেন। এই সময় রান্নার গ্যাসের একলাফে ২৫ টাকা দাম বাড়ার কারণে মধ্যবিত্তের মাথায় হাত। আজ থেকে কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ২৫ টাকা বাড়ল।
আরও পড়ুনঃ মৃত্যু শূন্য উত্তর ২৪ পরগণা, একলাফে করোনা সংক্রমণ কমল বাংলায় #CoronaUpdate

এর জেরে কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়াল ৮৮৬ টাকা। আজকের মূল্য বৃদ্ধির জেরে গত ৬ মাসে মোট ১৪১ টাকা দাম বেড়েছে ভর্তুকিহীন সিলিন্ডারের। ফলে ফের চিন্তার ভাঁজ বাড়লো মধ্যবিত্তের কপালে। প্রতিনিয়ত বেড়েই চলেছে জ্বালানির দাম এবং রান্নার গ্যাসের দাম।

এই দাম বৃদ্ধির আঁচ সর্বত্র পড়বে এবং মূল্য বৃদ্ধির আশঙ্কাও করছে। সবমিলিয়ে করোনা সংকটের মধ্যেই আমজনতা দুর্ভোগের পারদ চড়ছে। গত ৬ মাসে হু হু করে দামবৃদ্ধি প্রায় সব রেকর্ড ভেঙে ফেলেছে।

কেউ কেউ খরচ বাঁচাতে গ্যাস ছেড়ে ইনডাকশনে রান্না করছেন। সে উপায় কার্যত না থাকায় হোটেল মালিকরা পড়েছেন সমস্যায়।
ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, এবার এক লাফে ২৫ টাকা!
হু হু করে দাম যেভাবে বাড়ছে, তাতে অনেকেরই আশঙ্কা, পুজোর সময় না চার অঙ্ক ছুঁয়ে ফেলে গ্যাসের দাম। অথচ সাত বছর আগে এই জুলাইয়ে গ্যাসের দাম ছিল অর্ধেকেরও কম।








