মৃত্যু শূন্য উত্তর ২৪ পরগণা, একলাফে করোনা সংক্রমণ কমল বাংলায় #CoronaUpdate

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মৃত্যু শূন্য উত্তর ২৪ পরগণা, বাংলায় একলাফে করোনা সংক্রমণ কমল ২৪ ঘন্টায়। কঠোর করোনা বিধি আরোপের ফলেই ক্রমাগত নিম্নমুখী রাজ্যের করোনা সংক্রমণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও তৃতীয় ঢেউ নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে চিকিৎসক মহল। সে কথা মাথায় রেখেই আগাম প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। কিছুদিনের মধ্যেই নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে নতুন প্রকল্প।

আরও পড়ুনঃ সতর্ক থাকুন কোলেস্টেরলের থেকে, কিভাবে বুঝবেন আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা

আজ রাজ্য সরকার প্রদত্ত করোনা বুলেটিন অনুযায়ী রাজ্যের মধ্যে সবথেকে বেশি সংক্রমণ ধরা পড়েছে উত্তর ২৪ পরগণায়। এই জেলায় আক্রান্ত হয়েছেন ৭৪ জন। গর ২৪ ঘন্টায় মৃত্যু শূন্য উত্তর ২৪ পরগণা। এরপর রয়েছে কলকাতা, মহানগরে আজ আক্রান্ত হয়েছেন ৬২ জন, মৃত্যু হয়েছে ১ জনের। ঠিক এরপরেই রয়েছে দার্জিলিং। এই জেলাতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৪৭ জন, মৃত্যু হয়েছে ১ জনের। আজ সব জেলাতেই ১০০-এর নিচে সংক্রমণ ধরা পড়েছে।

রাজ্যজুড়ে ২৪ ঘন্টায় সংক্রমন ধরা পড়েছে ৫০২ জনের শরীরে, আজকের আক্রান্তদের নিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩৯ হাজার ৬৫ জন। রাজ্যে এদিন সুস্থ হয়ে উঠেছেন ৬৯১ জন যা নতুন করে আক্রান্তের সংখ্যার থেকে অনেকটাই বেশি। এখন পর্যন্ত রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন, ১৫ লক্ষ ১০ হাজার ৯২১ জন।

মৃত্যু শূন্য উত্তর ২৪ পরগণা, একলাফে করোনা সংক্রমণ কমল বাংলায়

মৃত্যু শূন্য উত্তর ২৪ পরগণা, একলাফে করোনা সংক্রমণ কমল বাংলায় #CoronaUpdate

রাজ্যে আজ করোনায় মৃত্যু হয়েছে ৯ জনের, যা নিয়ে বাংলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৩১২। এদিন করোনা ভাইরাসের স্যাম্পেল টেস্ট হয়েছে ২৬ হাজার ১২৪। ১৬ই অগাস্ট রাজ্য সরকার প্রদত্ত বুলেটিন অনুযায়ী এখন পর্যন্ত রাজ্যে করোনা ভাইরাসের টেস্ট হয়েছে ১ কোটি ৬৪ লক্ষ ১৩ হাজার ২৮১ টি। রাজ্যের সুস্থতার হার এখন ৯৮.১৭ শতাংশ। এখানে ক্লিক করে দেখুন সার্বিক পরিসংখ্যান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন