নজরবন্দি ব্যুরো: শীতের মরশুমে দেশে ফের ধাক্কা করোনার, আশঙ্কা ছিল, শীতের মরশুমে দেশে ধাক্কা দিতে পারে করোনার দ্বিতীয় ঢেউ। আর সেটা যে হচ্ছে তার প্রমাণ মিলল হাতেনাতে। ফের দৈনিক সংক্রমণের তুলনায় সুস্থতার সংখ্যা কম হল দেশে। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৪৪,৩৭৬ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাসটি।
আরও পড়ুনঃ ব্যাঙ্ক ধর্মঘট, বৃহস্পতিবার পরিষেবা অচল হওয়ার সম্ভবনা
প্রাণ কেড়েছে ৪৮১ জনের।সংক্রমণে মৃত্যুহার ১.৪৬ শতাংশ। এই মৃত্যুহার এক শতাংশের নিচে নামানোই লক্ষ্য কেন্দ্রের। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৪৪ হাজার ৭৪৬ জন, বিগত ২৪ ঘন্টার মধ্যে বেড়েছে ৬,০৭৯ জন।
২৪ নভেম্বর ভারতে ১১,৫৯,০৩২টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। ১১,৫৯,০৩২টি স্যাম্পেলের মধ্যে পজিটিভ এসেছে ৪৪,৩৭৬টি স্যাম্পেল, বাকিগুলি নেগেটিভ। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, এ পর্যন্ত দেশে ১৩,৪৮,৪১,৩০৭টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৩৭৮১৬ জন।
ফলে দেশে করোনাজয়ীর সংখ্যা বেড়ে হলো ৮৬৮২৭৭১ জন। উল্লেখ্য গত কয়েকদিন দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান, হরিয়ানা-সহ একাধিক রাজ্যে করোনা সংক্রমণ ফের বেড়েছে। শীতের মরশুম শুরু হতেই এই পরিসংখ্যানে উদ্বিগ্ন কেন্দ্র। রাজ্যগুলির করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে বিশেষ প্রতিনিধিদল পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে।
শীতের মরশুমে দেশে ফের ধাক্কা করোনার, চলতি সপ্তাহে বাংলা-সহ আরও ৫ রাজ্যে প্রতিনিধি দলের পরিদর্শন করার কথা। এই পরিস্থিতি চলতে থাকলে করোনাযুদ্ধে ভারত ফের খানিকটা পিছিয়ে যাবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।



