ব্যাঙ্ক ধর্মঘট, বৃহস্পতিবার পরিষেবা অচল হওয়ার সম্ভবনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : ব্যাঙ্ক ধর্মঘট, আগামী ২৬ নভেম্বর সারাদেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের ‘জন বিরোধী শ্রম নীতি’র প্রতিবাদে এদিন সাধারণ ধর্মঘটে যোগ দেওয়ার কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন।

আর পড়ুনঃ আর ফ্রি-তে নয়, এবার শুল্ক দিতে হবে Google pay-এর মাধ্যমে টাকা পাঠাতে গেলে!

এমনকি রির্জাভ ব্যাঙ্কের কর্মচারীরাও এই ধর্মঘটে যোগ দিতে চলেছেন বলে খবর। আর এই ধর্মঘটের কারণেই সারাদেশ জুরে ব্যাঙ্কের কাজকর্ম অচল হওয়ার সম্ভবনা রয়ে যাচ্ছে। এমনিতেই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটের সুদের হার,এখন তলানিতে গিয়ে ঠেকেছে। আর তাতেই বেকায়দায় পড়েছেন মধ্যবিত্ত এবং প্রবীন নাগরিকেরা।

চলতি মাসেই শুরুতেই রাষ্ট্রীয় একটি ব্যাঙ্ক সহ আরও দুইটি ব্যাঙ্কে কমেছে সুদের হার। ফলে বাকি ব্যাঙ্ক গুলিও সেই পথেই হাঁটতে পারে বলে আশঙ্খা। আর এই সবকিছুকে নিয়েই বেসরকারিকরণ, আউটসোর্সিং এবং নয়া পেনশন প্রকল্পের প্রতিবাদে সরব হয়ে ধর্মঘটে ডাক দিয়েছে এই বৃহৎ ব্যঙ্ক সংগঠন।

ব্যাঙ্ক ধর্মঘট, প্রসঙ্গত, ধর্মঘটের পরেও গত ২৮ও ২৯ নভেম্বর চতুর্থ শনিবার এবং পরদিন রবিবার হওয়ায় সরকারি নিয়মে ছুটি থাকবে ব্যাঙ্ক। অন্যদিকে ৩০ নভেম্বর গুরু নানকের জন্মদিন উপলক্ষেও বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা। অর্থাৎ টানা তিন দিন ব্যাঙ্কের কোনো কাজ হবে। ফলে সমস্যায় পড়তে চলেছেন সাধারণ মানুষেরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর