ধনতেরাসের আগে আবারও কমল সোনার দাম।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ধনতেরাসের আগে আবারও কমল সোনার দাম। মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে ধনতেরাসের আগের দিনেই সোনার দামের অনেকটাই পতন হল। এখন অবাঙালিদের পাশাপাশি বাঙালিদেরও ধনতেরাসে সোনারূপো কেনার রেয়াজ তৈরি হয়েছে। ধনতেরাসে বেশিরভাগ সোনা প্রেমীরা সোনা কিনতে চায়। আর তাই সোনা প্রেমীদের কথা ভেবে দীপাবলীর আগে বুধবার ফের কমলো সোনার দর।

আরও পড়ুনঃ Redmi Note 9 5G, বাজারে আসার আগেই জানুন কী ফিচার থাকছে এই ফোনে।

চলতি বছরের মতো সোনার দামে উত্থান-পতন হয়তো কোনও বছরই হয়নি। করোনা কাঁটায় অতিরিক্ত সোনার দাম বেড়ে গেলেও পরবর্তীকালে কমে গিয়েছিল সোনার দর। কিন্তু এরই মাঝে কয়েকদিন আগেই সোনার দর বেড়ে যাওয়ায় ধনতেরাসে কিভাবে সম্ভাব সোনাকে কেনা সেই চিন্তায় পড়েছিলো সোনা প্রেমীরা। তবে, সোনা প্রেমীদের মুখের হাঁসি ফিরিয়ে দিতে বুধবার ফের কমলো সোনার দর। ধনতেরাসের আগে আবারও কমল সোনার দাম।

সোমবার বিশ্ব বাজারে সোনার দাম ৫.২ শতাংশ পর্যন্ত পড়ে গেলেও মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে সোনার ডিসেম্বর ফিউচার প্রাইস প্রতি ট্রয় আউন্সে বেড়ে দাঁড়িয়েছিল ১,৮৭৬.৪০ মার্কিন ডলার। তবে, বুধবার কি অবস্থা সোনার দামের? আসুন এবার দেখে নেওয়া যাক বুধবার ঠিক কতটা কমলো সোনার দাম।

ধনতেরাসের আগে আবারও কমল সোনার দাম। এদিন ভারতের মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জে প্রতি ১০ গ্রাম সোনার দাম ০.১৮ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়ায় ৫০,৪০৮ টাকা। সোনার সঙ্গে পাল্লা দিয়ে দাম কমেছে রুপোরও। ভারতীয় বাজারে রুপোর ডিসেম্বর ফিউচার প্রাইজ ০.৩৪ শতাংশ হ্রাস পেয়ে প্রতি কিলোতে দাঁড়িয়েছে ৬২,৮৩২ টাকা।

তবে, কিন্তু গতকাল রুপোর ফিউচার প্রাইস প্রতি ট্রয় আউন্সে ছিল ২৪.৩২ মার্কিন ডলার। বর্তমানে পরিস্থিতি সোনা কেনা কতটা লাভজনক সেই প্রসঙ্গে বিশেষজ্ঞদের মত, যতক্ষণ সোনা তার প্রতি ১০ গ্রামের সহায়ক মূল্য ৫০,০০০ টাকা ধরে রাখতে পারবে ততক্ষণ এখানে লগ্নি করা যেতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত