পঞ্চায়েত ভোট গণনার দিন, রাজ্যের কোথায় কী হল তা এক নজরে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার পঞ্চায়েত ভোট গণনার দিন। সকালে থেকেই চলছে গননা। আর এই গননা কে কেন্দ্র করে রাজ্যের কোথায় কী ঘতলা ঘটলো তা এক নজরে। পঞ্চায়েতে ভোটগণনার শুরুতেই বিক্ষিপ্ত অশান্তি কিছু জেলায়।

আরও পড়ুনঃ ওদের লোক কেউ মারা যায়নি, গুন্ডা এবং সমাজবিরোধীরা মরেছে, ফলাফলের সকালে বিস্ফোরক দিলীপ

• টিফিন না পেয়ে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে বিক্ষোভ ভোটকর্মীদের।
• জাঙ্গিপাড়ায় ভোট লুটের অভিযোগ, ফুরফুরায় রাস্তা অবরোধ আইএসএফ-এর।
• ডায়মন্ড হারবারে গণনাকেন্দ্রের সামনে বোমাবাজি, গ্রেফতার পাঁচ জন।
• ধনেখালিতে গণনাকেন্দ্র থেকে বিজেপি এজেন্টদের বার করে দেওয়ার অভিযোগ।

5 3

• ভাঙড় থেকে বেরিয়ে ক্যানিং এবং বাসন্তী যেতে পারেন রাজ্যপাল বোস।
• আমডাঙায় ‘অপহৃত’ সিপিএম প্রার্থীকে উদ্ধার করল পুলিশ।
• মুর্শিদাবাদের শমসেরগঞ্জে বোমাবাজি কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে।
• দিল্লি থেকে ফিরেই ভাঙড়ে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
• জাঙ্গিপাড়ায় সিপিএম পার্টি অফিসে ঢুকে লাঠিচার্জ! অভিযুক্ত পুলিশ।

6 1

• হাওড়ার বাগনানে গোলমাল। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ সিপিএমের।
• হুগলির জাঙ্গিপাড়ায় সিপিএম, আইএসএফ-কে মারধরে অভিযুক্ত তৃণমূল।
• কাটোয়ায় গণনাকেন্দ্রে বিরোধী এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ।
• গলসিতে সিপিএম প্রার্থীর পা ভেঙে দেওয়ায় অভিযুক্ত তৃণমূল।

পঞ্চায়েত ভোট গণনার দিন, রাজ্যের কোথায় কী হল তা এক নজরে

3 3

• মুর্শিদাবাদে ‘আক্রান্ত’ তৃণমূল প্রার্থী, অভিযোগের তির সিপিএমের দিকে।
• পশ্চিম মেদিনীপুরে জেলাশাসকের দফতরের সামনে ধর্না বিজেপি কর্মীদের।
• কেশপুরে গণনাকেন্দ্রে যেতে বিরোধীদের বাধা! অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
• ডায়মন্ড হারবারে সিপিএম এজেন্টদের ‘বাধা’ দিল তৃণমূল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত