ওদের লোক কেউ মারা যায়নি, গুন্ডা এবং সমাজবিরোধীরা মরেছে, ফলাফলের সকালে বিস্ফোরক দিলীপ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার পঞ্চায়েত ভোট গণনার দিন সকালে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেন বিজেপি-র জাতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। জাওয়ার সময় রাজ্য এবং শাসক দল সম্পর্কে নিজের ক্ষোভ উগ্রে দেন তিনি।সংবাদ মাধ্যমের প্রশ্ন ছিল এই ভোটে কটি আসন পেতে পারে বিজেপি?

আরও পড়ুনঃ হুমায়ুনের পর এবার ভোট হিংসা নিয়ে বিস্ফোরক শাসক দলের বিধায়ক চিরঞ্জিত, কী বললেন তিনি?

জবাবে বিজেপি নেতা বলেন, ‘কটা পাব জানি না। তবে জেলা পরিষদে পাব।’ এর পরেই তিনি পঞ্চায়েত নির্বাচনে হিংসার প্রসঙ্গ তুলেন। তিনি বলেন, ‘যেখানে আদের শক্তি বেশি, সেই একায় ভালো ভোট করিয়েছি। তৃণমূল অনেক চেষ্টা করেছিল গোলমাল করার।

12 2

এই যে ওরা বলছে ওদের লোক মারা গিয়েছে, ওদের লোক কেউ মারা যায়নি। গুন্ডা এবং সমাজবিরোধীরা মরেছে। টাকা নিয়ে যারা ভোট করায়, তারা মারা গিয়েছে। মানুষ প্রতিরোধ করেছে বলে ওদের মৃত্যু হয়েছে। আগামী দিনেও মৃত্যু হবে। এবং সেটা একতরফা হবে না।’

ওদের লোক কেউ মারা যায়নি, গুন্ডা এবং সমাজবিরোধীরা মরেছে, ফলাফলের সকালে বিস্ফোরক দিলীপ

11 1

তিনি আরও বলেন, ‘সাড়া দেশের লোক এখানে আসছে, গণতন্ত্র বেঁচে আছে কিনা দেখতে। আর এরা যাচ্ছে মণিপুর। এসব চালাকি করে বেশিদিন চলে না। এরা দিল্লী যাবে, বিহার যাবে, উত্তরপ্রদেশ যাবে, আর এই রাজ্যে পাড়ায় পাড়ায় খুন খারাপি চলবে। রোজ মৃত্যু হবে। লোক ত্রাহি ত্রাহি করবে। রাজ্যপালকে জেলায় জেলায় ঘুরতে হবে। তারপরেও এরা নির্লজ্জের মতো অন্য রাজ্যে যাবে’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন