শিশির সাক্ষাতে আজ শান্তিকুঞ্জে যাচ্ছেন লকেট, তবে কি এবার BJPতে সিনিয়র অধিকারী?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শিশির সাক্ষাতে আজ শান্তিকুঞ্জে যাচ্ছেন লকেট, তবে কি এবার BJPতে সিনিয়র অধিকারী? নির্বাচনের প্রাক্কালে এই জল্পনা উঠে এলো আবার। যদিও ডিসেম্বর থেকেই এই গুঞ্জন চলছে বাংলার রাজনীতিতে। তবে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততো জোরালো হচ্ছে গুঞ্জন। গত ১৯সে ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছেদ করে বিজেপির পতাকা হাতে তুলে নেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে বঙ্গ বিজেপির অন্যতম প্রথম সারির মুখ তিনি।

আরও পড়ুনঃ ফের রাজ্যে আসছেন অমিত শাহ, তারকা প্রার্থী হিরণের সমর্থনে করবেন রোড শো।

কিন্তু তিনি যাওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল পরিবারের বাকিদের নিয়ে। পিতা শিশির অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী। ভাই সৌমেন্দ্যু, দিব্যেন্দুও তৃণমুলের নেতা। তবে এবারের নির্বাচনে অধিকারী পরিবারের বড় ছেলের বিপরীতেই দাঁড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ওইটা হিসেবে সেদিনই শিশির বাবু জানিয়েছিলেন, পুত্রকে আক্রমণ করলে ওইটা হিসেবে মেনে নেবেন না। বিভিন্ন মন্তব্যে বারবার জল্পনা তৈরি হয়েছে তাঁদের বিজেপি যোগ নিয়ে, সেই জল্পনা আরো বেড়ে গেলো বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের শিশির অধিকারীর বাড়ি গিয়ে আমন্ত্রণ করার বিষয় সামনে আসার পরই।

আগামী ২৪সে মার্চ বাংলায় রাজনৈতিক সভা করতে আসছেন নরেন্দ্র মোদী। জনসভা করবেন কাঁথিতে। সেই সূত্রেই আজ সেখানে সাংগঠনিক বৈঠক করবেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তার পরই তিনি যাবেন শান্তিকুঞ্জে। সেখানেই বাস অধিকারী পরিবারের। উভয় তরফ থেকেই এই সাক্ষাতের বিষয় জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। সূত্রের খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেয়েছেন, প্রবীণ নেতা এবং স্থানীয় সংসদ শিশির অধিকারী উপস্থিত থাকুন তাঁর সভায়।সেই কারণেই আমন্ত্রণ জানতে যাবেন বিজেপি নেত্রী। কিন্তু ওয়াকিবহাল মহল বলছে, সরকারি কর্মসূচী ছাড়া কোনো রাজনৈতিক কর্মসূচীতে ডাকা হয়না স্থানীয় কোনো সাংসদ,বিধায়ককে।

আর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই স্বাভাবিক ভাবে রাজ্যে বন্ধ হয়েছে রাজনৈতিক কর্মসূচী। এই দফায় রাজ্যে প্রধানমন্ত্রী আসছেন পুরো দস্তুর রাজনৈতিক সভা করতে। সেখানে হঠাৎ কিসের সৌজন্যবোধ? কেনোই বা মোদীর সভায় আমন্ত্রণ জানানো হবে তৃণমূল কংগ্রেসের সাংসদ কে? উঠছে হাজার প্রশ্ন। আমন্ত্রণের বিষয়ে লকেট চট্টোপাধ্যায় জানিয়েছেন কাঁথিতে জনসভা, সেখানে প্রথম বার আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই বিশাল অভিজ্ঞতা সম্পন্ন প্রবীণ রাজনীতিবিদকে প্রণাম করেই শুরু করতে চান এই প্রস্তুতি, সেই কারণেই আজ অধিকারী ভবনে যাবেন তিনি।

এদিকে শিশির অধিকারীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, তাঁর বাড়িতে সকলের জন্যই অবারিত দ্বার, তাই স্বাগত লকেট কেউ। কিন্তু আমন্ত্রণ গ্রহণ করে মোদীর সভায় যাবেন কিনা সে বিষয়ে স্পষ্ট করে জানাননি কিছু, জানিয়েছেন “নির্দেশ পাইনি তেমন।” প্রশ্ন উঠেছে কার নির্দেশের অপেক্ষা করছেন সিনিয়র অধিকারী? তাহলে কি শুভেন্দু অধিকারীর ইচ্ছের ওপর নির্ভর করে আছে শান্তিকুঞ্জে পদ্মফুল ফোটা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত