ফের রাজ্যে আসছেন অমিত শাহ, তারকা প্রার্থী হিরণের সমর্থনে করবেন রোড শো।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের রাজ্যে আসছেন অমিত শাহ, চলতি সপ্তাহ থেকেই আসন্ন নির্বাচনের প্রচারে নামছেন কেন্দ্রীয় নেতৃত্ব সহ একাধিক তারকা প্রচারকরা। জানা গেছে, ইতিমধ্যেই সূচি বদল হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। ১৫ মার্চ তার বঙ্গে প্রচারে আসার কথা ছিল। কিন্তু তিনি তার একদিন আগে অর্থাৎ ১৪ মার্চ রবিবার বঙ্গে আসছেন। বিজেপি সূত্রে জানা গেছে, রবিবার বিকেলেই খড়গপুরে প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুনঃ তৃণমূলের পথে বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা।

২০১৬ সালে খড়গপুর সদর কেন্দ্র থেকে জিতে ছিলেন বর্তমান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ৫ বারের কংগ্রেস বিধায়ক জ্ঞানসিং সোহন পালকে পরাজিত করে বিধায়ক হয়েছিলেন তিনি। তার পর ২০১৯ সালে দিলীপ ঘোষ লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হন। তারপর পরবর্তী উপনির্বাচনে খড়গপুর আসনটিতে বিজেপি পরাজিত দখল নেয় তৃণমূল।

২০২১-এর বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর কেন্দ্রের প্রার্থী টলি তারকা হিরণ চট্টোপাধ্যায়কে। ইতিমধ্যেই প্রচার শুরু করেছেন হিরণ। শনিবার খড়গপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের শ্রীকৃষ্ণপুর এলাকায় প্রচার করেন তিনি। জানা গিয়েছে, ১৪ মার্চ খড়গপুর সদরে রোড শো-এর পর ১৫ মার্চ একাধিক কর্মসূচি রয়েছে অমিত শাহর।

ফের রাজ্যে আসছেন অমিত শাহ, ওইদিন পর পর দুটি জেলা পুরুলিয়া এবং বাঁকুড়ার রানিবাঁধে জনসভা করবেন অমিত শাহ। রাজ্য নির্বাচনের প্রথমদফায় জঙ্গলমহলের ভোট। উনিশের লোকসভা নির্বাচনের পর থেকে জঙ্গলমহলে বিজেপির ভিত যথেষ্ট মজবুত হয়েছে। এবার বিধানসভায় নির্বাচনেও নিজেদের ভিত মজবুত রাখতে মরিয়া গেরুয়া শিবির।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত