নজরবন্দি ব্যুরোঃ তৃণমূলের পথে বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। রাজ্যে ভোটের বাজারে যখন একের পর এক নেতা মন্ত্রী শাসকশিবির থেকে বিজেপির পথে তখনই মাস্টারস্ট্রোক খেললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আহত অবস্থাতেও তাঁর এক ঘায়ে কুপোকাত বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুনঃ সম্ভাব্য নাম নিয়ে দিল্লিতে বঙ্গ BJP’র কোর কমিটি, ২৩৪ জন প্রার্থী নামের প্রকাশ আজই।


সূত্রের খবর আজ তৃণমূলে যোগ দেবেন অটলবিহারী বাজপেয়ী সরকারের আমলের অর্থমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন নেতা যশবন্ত সিনহা। আজ শনিবার সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ ব্রায়েন এর উপস্থিতিতে দলে যোগ দেবেন তিনি বলে জানা গিয়েছে। দলে যোগদানের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন তিনি। আহত মুখ্যমন্ত্রী আপাতত হুইলচেয়ারে বসেই সামলাচ্ছেন রাজ্য।
যদিও আগেই রাজ্যের সমস্ত আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। তবে কানাঘুষো শোনা যাচ্ছে এই হেভিওয়েট নেতাকে দলে যোগদানের পর টিকিট দিতে পারে তৃণমূল নেতৃত্ব। রাজ্যে বিজেপির বিরুদ্ধে এই যোগদানকে মমতার অন্যতম মাস্টারস্ট্রোক বলেই মনে করছে রাজনইতিক মহল। প্রসঙ্গত বাজপেয়ী জমানার এই দাপুটে নেতা মোদী জমানার শুরুতেই দলত্যাগ করেন।
তৃণমূলের পথে বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। বাজপেয়ী জমানার বহু নেতা মন্ত্রীর মতই তিনিও অসন্তুষ্ট মোদী সরকার। তাঁর মত নেতার দলে যোগদান নিঃসন্দেহে ভোটের ময়দানে অনেকটাই অ্যাডভান্তেজ দেবে শাসক শিবিরকে তা বলাইবাহুল্য।









