অমিত শাহকে চিঠি লিখে কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়লেন লকেট চট্টোপাধ্যায়!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: অমিত শাহকে চিঠি লিখে কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়লেন লকেট চট্টোপাধ্যায়! রবিবার থেকেই তাঁর সিকিওরিটি টিম কে আসতে বারন করে দিয়েছেন হুগলীর সাংসদ। লকেট চট্টোপাধ্যায় কেন্দ্রীয় ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান। তাঁকে নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআইএসএফ জওয়ানরা। কিন্তু এবার সেই নিরাপত্তা ছেড়ে দিলেন বিজেপি সাংসদ।

আরও পড়ুনঃ উন্নয়নের জোয়ারে ভাসতে তৃণমূলের দুয়ারে ৮ বিজেপি বিধায়ক, ৫ সাংসদ!

অমিত শাহকে চিঠি লিখে হুগলীর সাংসদ জানিয়েছেন, ‘‘বাংলায় হিংসা চলছে। মহিলারা এখানে সুরক্ষিত নন। এই পরিস্থিতিতে জন প্রতিনিধি হয়েও আমি সুরক্ষা দিতে পারছি না জনগণকে। তাই আমি চাইছি, আমার নিরাপত্তা তুলে নেওয়া হোক।’’ তবে চিঠি লিখেই থামেননি লকেট।  রবিবার থেকেই নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের তিনি আসতে বারণ করে দিয়েছেন তিনি।

এদিকে উন্নয়নের জোয়ারে ভাসতে তৃণমূলের দুয়ারে একাধিক বিজেপি সাংসদ-বিধায়ক! তৃণমূল সূত্রে খবর কমপক্ষে ৮ জন বিজেপি বিধায়ক এবং ৫ জন সাংসদ যোগ দিতে চেয়েছেন ঘাসফুল শিবিরে। যদিও তাঁদের এখনই দলে নেওয়া হবে কিনা তা নিয়ে দ্বিধাবিভক্ত দল। যদিও শেষ সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানা গিয়েছে।

২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যে ৭৭ টি আসনে জয়ী হয়েছে। এদিকে জয়ী হওয়ার পর নিজেদের সাংসদ হিসেবে লোকসভায় ধরে রাখতে নব নির্বাচিত দুই বিধায়ক, নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার ইস্তফা দিয়েছেন বিধায়ক পদ থেকে। এই মুহুর্তে বিজেপির বিধায়ক সংখ্যা ৭৫। এই ৭৫ জনের মধ্যে ৮ জন ইতিমধ্যেই তৃণমূলের সাথে যোগাযোগ করেছেন বলে খবর। যদিও এই বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছে বিজেপি।

রবিবার এবিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “আমাকে অনেকেই রোজ ফোন করছেন।কিন্তু দলবদলুদের এখনই ঘরে ফেরানো উচিত নয় বলেই আমার মনে হয়। এতে যারা দলের জন্য লড়ে গিয়েছেন তাঁদের মনোবল ভেঙে যাবে।” অন্যদিকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন বিজেপির যে সমস্ত বিধায়ক এবং সাংসদরা তৃণমূলে যোগ দিতে চাইছেন তাঁদের দলে নেওয়া হবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন