বাড়ছে সংক্রমণ, বাড়ছে উদ্বেগ, লকডাউন জারি মহারাষ্ট্রের একাধিক শহরে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাড়ছে সংক্রমণ, বাড়ছে উদ্বেগ, বাড়ছে কন্টেনমেন্ট জোন। কোথাও কার্যকর করা হচ্ছে রাত্রিকালীন কার্ফু। কোথাও সাময়িক লকডাউন। সব মিলিয়ে চিন্তায় মহারাষ্ট্র সরকার। শনিবারই মীরা ভয়ন্দর পুর এলাকায় নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত এই এলাকার ‘হটস্পট’ এলাকাগুলিতে লকডাউন চলবে বলে প্রশাসনের তরফ থেকে খবর। এখনও পর্যন্ত কর্তৃপক্ষের তরফে অন্তত ৫টি হটস্পট এলাকা চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুনঃ ঝাড়খণ্ডে বাঙালি ভোট চাননা মমতা, তাই বঙ্গভোটে প্রার্থী দিচ্ছেননা হেমন্ত সোরেন।

এলাকায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে মহারাষ্ট্র সরকার লকডাউনের সিদ্ধান্ত নেয়। মানুষকে কঠোরভাবে করোনার নিয়ম মেনে চলতে বলা হয়েছে। মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে মানুষ সম্পূর্ণভাবে করোনা বিধি মানছে না। ফলে প্রতিদিন ক্রমশই করোনার প্রভাব বৃদ্ধি পাচ্ছে।নাগপুরে ১৫ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত লকডাউন।

তবে জরুরি পরিষেবা চালু থাকবে। নাগপুরের সরকারি অফিসগুলি ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ করবে।পুনে: রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত নাইট কারফিউ চলবে। ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত স্কুল-কলেজ। হোটেল ও বার রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে।

বাড়ছে সংক্রমণ, বাড়ছে উদ্বেগ, অলোকা: শুক্রবার রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন। চালু থাকবে জরুরি পরিষেবা। নাসিক: রাত ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত নাইট কারফিউ। বিয়ে ও অন্যান্য অনুষ্ঠানে ২৫ থেকে ৩০ জন প্রবেশের অনুমতি রয়েছে। সব মিলিয়ে করোনার দ্বিতীয় ফ্লো তে চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন