কুশল দাসগুপ্ত, শিলিগুড়িঃ কাল থেকে সম্পূর্ন লকডাউন উত্তর বঙ্গের ৫ জেলা শহর এবং কলকাতা! রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে প্রায় ৩৩ হাজার। কার্যত করোনার দূর্বার গতি রাজ্যে! গত কয়েক দিন ধরেই রাজ্যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিন ২৪ পরগণা, হাওড়া এবং হুগলী তে কার্যত বেলাগাম করোনা ভাইরাস। বাদ নেই উত্তরের জেলা গুলিও, কার্যত সংকট জনক পরিস্থিতি মালদা, দিনাজপুর বা দার্জিলিং জেলাতেও। শেষ সাত দিনে রাজ্যে আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ১৭০ জনের বেশি।
বিগ ব্রেকিংঃ করোনা আক্রান্ত দেবদত্তার ৪ বছরের সন্তান, স্বামী এবং শাশুড়ি, বেড পাচ্ছেন না তাঁরাও!


রাজ্যে আক্রান্ত বেড়ে প্রায় ৩৩ হাজার, মৃত্যু ১০০০ ছুঁই ছুঁই। আজকের বুলেটিনে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯০ জন! নতুন ১ হাজার ৩৯০ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৮৩৮ জন।পাশাপাশি মৃত্যুমিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ২৪ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮০।
কাল থেকে সম্পূর্ন লকডাউন কলকাতা সহ উত্তর বঙ্গের ৫টি জেলা শহর। এদিকে উত্তরবঙ্গে ব্যাপক হারে করোনা সংক্রমণ বাড়তে থাকায় ফের লকডাউনের সিদ্ধান্ত নিল রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রক। বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিলো রাজ্য সরাষ্ট্র দপ্তর।আগামী কাল থেকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদা কোচবিহার এবং রায়গঞ্জে সম্পূর্ণ লকডাউনের কথা ঘোষনা করলেন রাজ্যের সরাষ্ট্রসচিব আলাপন বন্দোপাধ্যায়। তিনি জানালেন এই কটি জায়গাতে আগামী ৫ দিন সম্পুর্ন লকডাউন ঘোষনা করা হল।

উল্লেখ্য এদিন, গত কয়েকদিনের মতই এদিন বিপুল ভাবে বেড়েছে আক্রান্তের সংখ্যা এবং তুলনা মূলক ভাবে কমে গেছে সুস্থ হওয়ার হার। গত ৭ দিনে সুস্থতার হার নেমেছে প্রায় সাড়ে ৬ শতাংশ। এদিকে আজ আক্রান্তের সংখ্যা বেড়েছে ১ হাজার ৩৯০ জন, মৃত্যু হয়েছে ২৪ জনের। জেলার মধ্যে কলকাতায় এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৫২৪ জন, যা রেকর্ড এবং মৃত্যু হয়েছে ৭ জনের। কোলকাতায় মোট সংক্রামিত হয়েছেন এখন পর্যন্ত ১০ হাজার ৫০ জন। কলকাতায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৫১৬ জনের। অন্যদিকে কলকাতায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৯২১ জন। এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ১১৩ জন।









