Election Result Live : মধ্যপ্রদেশ-রাজস্থানে গেরুয়া ঝড়, টানটান লড়াই ছত্তিশগড়েও। তেলেঙ্গানায় এগিয়ে কংগ্রেস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিধানসভা নির্বাচনের গণনা শুরু হয়েছে। চার রাজ্যের মধ্যে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়ে কংগ্রেস-বিজেপির মুখোমুখি লড়াই। তেলঙ্গানায় ‘ভারত রাষ্ট্র সমিতি’ (বিআরএস)-এর সঙ্গে কংগ্রেসের লড়াই। টক্কর দিচ্ছে রয়েছে বিজেপিও। সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হয়ে গিয়েছে। প্রাথমিক পর্বে তেলঙ্গানায় কংগ্রেস এগিয়ে রয়েছে। বিজেপি এগিয়ে রাজস্থান, ছত্তীসগঢ় এবং মধ্যপ্রদেশে।

কি ছিল এক্সিট পোলের রেজাল্ট? মধ্যপ্রদেশ জুড়ে গেরুয়া ঝড়, রাজস্থানে পালা বদলের ইঙ্গিত, কংগ্রেসের ঝুলিতে তেলেঙ্গানা – ছত্তীসগঢ়

মধ্যপ্রদেশের বিধানসভায় মোট আসনের সংখ্যা ২৩০। তার মধ্যে সরকার গড়ার জন্য অন্তত ১১৬টি আসনে জয় দরকার। এ ছাড়া, তেলঙ্গানার ১১৯টি আসনের মধ্যে ৯০টি, রাজস্থানে ২০০টি আসনের মধ্যে ১০১টি এবং ছত্তীসগঢ়ে ৯০টি আসনের মধ্যে ৪৬টি আসনে জয় দরকার। তবেই সরকার গঠন করা যাবে।

বিজেপি এগিয়ে ছত্তিসগঢ়, রাজস্থান, মধ্যপ্রদেশে। তেলেঙ্গানায় ম্যাজিক ফিগার পার কংগ্রেসের

মধ্যপ্রদেশ – রাজস্থানে গেরুয়া ঝড়, টানটান লড়াই ছত্তিশগড়েও। তেলেঙ্গানায় এগিয়ে কংগ্রেস

রাজস্থান

(মোট আসন – ১৯৯)
বিজেপি – ১১২
কংগ্রেস – ৭৪
অন্যান্য – ১৩

 

মধ্যপ্রদেশ

(মোট আসন – ২৩০)
বিজেপি – ১৬২
কংগ্রেস – ৬৬
অন্যান্য – ০২

 

তেলেঙ্গানা

(মোট আসন – ১১৯)

বিআরএস – ৪০
বিজেপি – ৮
কংগ্রেস – ৬৫
অন্যান্য – ০৬

 

ছত্তিসগড়

(মোট আসন – ৯০)
বিজেপি – ৫৫
কংগ্রেস – ৩২
অন্যান্য – ০৩

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত