PUBG: পাবজি প্রেম থেকে জীবন সঙ্গী, ভিন রাজ্যের পাত্রী বাংলার বধূ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  ত্রেতাযুগ থেকে চলে এসেছে যুদ্ধ করতে করতে প্রেমে পড়ার ঘটনা। কৈকেয়ী, মাদ্রী থেকে চিত্রাঙ্গদা, মহাকাব্য হোক বা বলিউড – যোদ্ধা নারীর প্রেমে বার বার পড়েছে পুরুষ। তেমনই নজির রইল জলপাইগুড়িতে। এ যুদ্ধ তেমন যুদ্ধ নয়, এ ভার্চুয়াল যুদ্ধ। এর যুদ্ধ নাম পাবজি। পাবজি খেলার দোসরকে ভালোবেসে ফেলার দৃষ্টান্ত রাখলেন কন্নড় যুবতী। আর সেই ভালোবাসার টেনেই কর্নাটক থেকে সুদূর ধুপগুড়িতে এসে হাজির হলেন তিনি। চার হাত এক হল শুভ লগ্নে।

আরও পড়ুনঃ IPL-এর বড় খবর, KKR- এর অধিনায়ক শ্রেয়স আইয়ার

প্রেম যে দূরত্বের বাধা মানে না, তা প্রমাণ করে দিলেন ফ্রিজা। গত শনিবার বেঙ্গালুরু থেকে একেবারে উড়ান ধরে সোজা এসে নামলেন বাগডোগরায়। সেখান থেকে ঠিকানা খুঁজে আলসিয়া মোড়। পাড়ার লোকে তো অবাক। সবটা জেনে অবাক পরিবারও। জলপাইগুড়ি জেলার ধুপগুড়ির ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের আলসিয়া গ্রামের যুবক সাইনুল আলম। দীর্ঘদিন ধরেই তাঁর পাবজি খেলায় আসক্তি। এ জন্য কম কথা শুনতে হয়নি পরিবার, প্রতিবেশীদের কাছে। কিন্তু সে খেলা থেকেই যে ঘরে বৌ আসবে, জানতেন না সাইনুলের বাড়ির লোকজন।

সাইনুলের বক্তব্য, এই পাবজি খেলা থেকেই কন্নড় যুবতি ফ্রিজার সঙ্গে আলাপ। প্রথমে খেলার দোসর, দু’একটা গুলি ছোড়াছুড়ি। তারপর পরিচয়। একে অপরের সঙ্গে নিজেদের যোগাযোগের নম্বর বিনিময়। পরিচয় এগোতে এগোতে এক দিন অনলাইনে একে অপরকে দেখা। কোথায় জলপাইগুড়ি আর কোথায় সেই ভিন রাজ্য কর্নাটক! বাবার মুদির দোকান। সেই পারিবারিক ব্যবসা সামলাতে সামলাতেই দিন কেটে যায় সাইনুলের।

সাইনুলের পরিবারের তরফে যোগাযোগ করা হয় ফ্রিজার পরিবারের সঙ্গে। রবিবারটা ধূপগুড়িতেই কাটিয়ে দিয়েছেন ফ্রিজা। সোমবার বিকেল তাঁদের বিয়ে দিয়ে দিয়েছেন সাইনুলের পরিবার। নতুন বৌকে পাশে নিয়ে সাইনুল বলেন, ‘খেলায় আমরা শত্রু ছিলাম। ওঁকে হারানোই ছিল উদ্দেশ্য। কিন্তু ও খুবই ভাল যোদ্ধা। তাই আলাপ করতে ইচ্ছে হল। তারপর একদিন আলাপ হল, ভাল লাগল।’

পাবজি প্রেম থেকে জীবন সঙ্গী, ভিন রাজ্যের পাত্রী বাংলার বধূ

পাবজি প্রেম থেকে জীবন সঙ্গী, ভিন রাজ্যের পাত্রী বাংলার বধূ
পাবজি প্রেম থেকে জীবন সঙ্গী, ভিন রাজ্যের পাত্রী বাংলার বধূ

সাইনুলের বন্ধুরা অবশ্য এমন কাণ্ডে বিশেষ অবাক নন। তাঁদের দাবি, বাবার মুদি দোকানে বসত সাইনুল। তখন এই খেলার জন্য় কত বকুনি খেয়েছে। কাজে ফাঁকি দিয়ে পাবজি খেলার জন্য পরিবার কম তিরস্কার করেনি! তারপর খেলার থেকে বেশি হত ভিডিও কলিং। বন্ধুরা সন্দেহ করছিলেন এমন কিছুই ঘটতে চলেছে। তা বলে কনে যে একেবারে ভিন রাজ্য থেকে উড়ে এসে বিয়ে করে ফেলবে তা ভাবেননি তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন