হাওড়ার ভোট কবে? প্রশ্ন তুলে কমিশনের অফিস ঘেরাও বামেদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সোমবার শিলিগুড়ি, আসানসোল, বিধাননগর এবং চন্দননগরে পুর নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছে কমিশন। কিন্তু হাওড়া নিয়ে এখনও কিছুই ঘোষণা নেই কমিশনের। হাওড়ার ভোট কবে? প্রশ্ন তুলে কমিশন ঘেরাওয়ের পরিকল্পনা রয়েছে বামেদের। আগামী ২৯ ডিসেম্বর নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করে অবস্থান কর্মসুচি চালিয়ে যেতে চায় বামেরা।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে বাম-কংগ্রেস জোটে শিলমোহর, দুরত্ব মিটিয়ে কাছাকাছি হাত-কাস্তে

এছাড়াও কেন বাদ হাওড়ার নাম? প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের মামলা দায়ের করেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় জানিয়েছেন, আগেই আদালতকে এবিষয়ে অবগত করেছিলেন তিনি। এবিষয়ে রেজিস্ট্রারকে ইমেইল করেছেন তিনি। বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আর্জি জানিয়েছেন তিনি। সেই মামলার শুনানি হতে পারে এদিন।

সোমবার কমিশনের তরফে জানানো হয়েছে, যেহেতু রাজ্যের তরফে কোনও প্রস্তাব না আসায় তাই হাওড়া নিয়ে ঘোষণা করেনি তাঁরা। অন্যদিকে রাজ্যের তরফে জানানো হয়েছে, যেহেতু বিষয়টি রাজ্যপালের কাছে এই মুহুর্তে রয়েছে। হাওড়া পুরনিগম থেকে বালি পুরসভাকে আলাদা করার বিলে সই করেননি রাজ্যপাল। তাই গোটা বিষয়টি রাজ্যপালের ওপর নির্ভর করছে। যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য বনাম রাজ্যপাল দ্বন্দ্ব চরমে পৌঁছে গেছে।

হাওড়ার ভোট কবে? এই দাবীতে বাড়ছে রাজনৈতিক উত্তাপ

হাওড়ার ভোট কবে? এই দাবীতে বাড়ছে রাজনৈতিক উত্তাপ
হাওড়ার ভোট কবে? এই দাবীতে বাড়ছে রাজনৈতিক উত্তাপ

মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। ২২ জানুয়ারি শিলিগুড়ি পুরসভার ৪৭টি, চন্দননগরে ৩৩টি, বিধাননগরে  ৪১টি এবং আসানসোলের ১০৬ ওয়ার্ডে নির্বাচন। সিসিটিভি ক্যামেরার নজরদারিতে চলবে নির্বাচনী প্রক্রিয়া। ফলাফল ঘোষণা ২৫ জানুয়ারি। মঙ্গলবার থেকে জমা নেওয়া হবে মনোনয়নপত্র। সোমবার থেকে চালু আদর্শ আচরণবিধি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন