নজরবন্দি ব্যুরোঃ মমতার প্রচারে মঞ্চে বাম নেতা, কাঁপা গলায় জয়গান করলেন ঘরের মেয়ের। প্রশ্ন করলেন রাজ্য জিতে বসে থাকা মেয়েকে কেনো লড়তে হবে আবার, অনুরোধ করলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতাতে ওঁকে।
আরও পড়ুনঃ সমীকরণ বদলাচ্ছে ত্রিপুরায়, তৃণমূলের সঙ্গে শর্ত সাপেক্ষ জোটে রাজি রাজা প্রদ্যোত!
আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাই-ইলেকশনের প্রথম প্রচার, কর্মীসভার দিকে সকলের চোখ থাকলেও গোটা লাইমলাইট কেড়ে নিলেন ৮০ পার বর্ষীয়ান বাম নেতা বাদল দাশগুপ্ত। তিনি মনে উঠতেই এগিয়ে আসেন খোদ মমতা, হাত ধরে জিজ্ঞাসা করেন শরীরের অবস্থার কথা।

তার পরেই বাদল বাবু জানান, কিছু বলবেন, আর তা মাইকে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বর্ষীয়ান বাম নেতাকে নিয়ে যান মাইকের কাছে। তার পরেই হল জুড়ে কাঁপা কাঁপা গলায় শোনা যায় তিনি বলছেন, “আমি একজন প্রবীণ মানুষ। আমার বয়স ৮৪ বছর। আমার একটাই অনুরোধ, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত করুন।”
মমতার প্রচার মঞ্চে বাম নেতা, তাতপর্য খুঁজছে সব মহল।

মাইক ধরেই বলেন, “উনি তো গোটা রাজ্য জিতে বসে আছেন। তাহলে আবার কেন ওঁকে লড়াই করতে হবে? ওঁর বিরুদ্ধে কেউ দাঁড়াবে কেন? সমস্ত রাজনৈতিক দল এবং সংগ্রামী মানুষদের কাছে আমার অনুরোধ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত করুন।” রাজ্যের রাজনীতিতে বহু সমীকরণ উলটপালট হলেও আজকের ঘটনাইয় অবাক সব মহল, খুঁজছে নয়া তাতপর্য। নয়া সমীকরণ।



