সমীকরণ বদলাচ্ছে ত্রিপুরায়, তৃণমূলের সঙ্গে শর্ত সাপেক্ষ জোটে রাজি রাজা প্রদ্যোত!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সমীকরণ বদলাচ্ছে ত্রিপুরায়, ২৩ এর ভোটের আগে এই মুহুর্তে জোর সরগরম গোটা ত্রিপুরা জুড়ে। বিপ্লব দেব আর তার সরকার নিয়ে ক্ষোভ আছে বিজেপির অন্দরেই, অন্যদিকে পদ্মবনের সঙ্গে কঠীন লড়াইয়ে মাঠে নেমেছেন ঘাসফুল শিবির।

আরও পড়ুনঃ  ভোটের দিন ঘোষণার পরে অনুদান ঘোষণা কেন? রাজ্যের জবাব চায় কমিশন

ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে পুরানো শক্তি ফিরে পেয়ে রাস্তায় লাল ঝান্ডা নিয়ে নেমেছে লালবাহিনী। আর এই পরিস্থিতিতে ফের নয়া সমীকরণের ইঙ্গিত পাওয়া গিয়েছে ত্রিপুরার রাজা প্রদ্যোত বিক্রম মাণিক্য দেববর্মার কথায়।

তিনি জানিয়েছেন, “তৃণমূল যদি লিখিত আকারে আমাদের দাবিকে সমর্থন করার কথা ঘোষণা করে, তাহলে রাজনীতিতে কেউই অস্পৃশ্য নয়!” তার পর থেকেই অন্য মাত্রায় শুরু হয়েছে জোটের জল্পনা। এমনিতেই  চর্চা ছিল খোদ রাজার অবস্থান নিয়ে।

দিন কয়েক আগেই আচমকা প্রদ্যোত এক সমীক্ষা করে জানিয়েছিলেন ২৩ এর ত্রিপুরা ভোটে জেতার লক্ষ্যে বিজেপির থেকে অনেক এগিয়ে তৃণমূল কংগ্রেস। তাঁর নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে যে ট্যুইট করেছিলেন তাতে স্পষ্ট লেখা ছিল, বিজেপির অবস্থা এই মুহুর্তে ত্রিপুরায় তৃণমূলের থেকে বেশ কিছুটা পিছনে। সমীক্ষার ফল বলছে বিজেপি পাবে  ৩৭.২ শতাংশ ভোট, সিপিআইএম পেয়েছে ৭.৭ শতাংশ ভোট আর  তৃণমূল সেখানে পেয়েছে এখনও পর্যন্ত ৫৫.১ শতাংশ ভোট।

সমীকরণ বদলাচ্ছে ত্রিপুরায়, তৃণমূলের সঙ্গে শর্ত সাপেক্ষ জোটে রাজি রাজা প্রদ্যোত!
সমীকরণ বদলাচ্ছে ত্রিপুরায়, তৃণমূলের সঙ্গে শর্ত সাপেক্ষ জোটে রাজি রাজা প্রদ্যোত!

সঙ্গেই তিনি লিখেছিলেন, ‘হ্যালো আইটি সেল, যারা ইতিমধ্যেই ত্রিপুরার নির্বাচন জিতে নিয়েছিল, তারা কী বলবে টানটান প্রতিযোগিতা হবে ত্রিপুরায়? ত্রিপাকে এর বাইরে রাখা হয়েছে, কারণ আমাদের কোনও আইটি সেল নেই।’

প্রদ্যোত কিশোর মাণিক্যের হাতে রয়েছে গ্রেটার তিপ্র‍্যাল্যান্ড ইস্যু। দীর্ঘদিন ধরেই ত্রিপুরা, অসম এবং উত্তর পূর্বের কয়েকটি রাজ্যের একটা বড় অংশ নিয়ে গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবী জানান তিনি। নিজের দাবী আরও তীব্র আর জোরালো করতে তিপরা মোথা নামের একটি রাজনৈতিক দলও তৈরি করে ফেলেছেন রাজা।

গতকাল, মঙ্গলবার অসমের ‘অসম জাতীয় পরিষদের’ সঙ্গে যৌথ ভাবে একটি মঞ্চ তৈরি করেছেন তিনি। তার পরেই ত্রিপুরার রাজা জানান, এই মঞ্চ রাজনৈতিক লড়াইয়ে যে কোন দলের হাত ধরতে রাজি। তাদের কেবল লিখিত ভাবে শর্ত মানতে হবে।, সঙ্গেই তিনি জানান, তৃণমূল যদি গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিকে লিখিতভাবে সমর্থন করার প্রতিশ্রুতি দেয় তাহলে তাতেও অসুবিধে নেই।

           সমীকরণ বদলাচ্ছে বিপ্লব গড়ে, নয়া চাল প্রদ্যোতের। 

সমীকরণ বদলাচ্ছে ত্রিপুরায়, তৃণমূলের সঙ্গে শর্ত সাপেক্ষ জোটে রাজি রাজা প্রদ্যোত!
সমীকরণ বদলাচ্ছে ত্রিপুরায়, তৃণমূলের সঙ্গে শর্ত সাপেক্ষ জোটে রাজি রাজা প্রদ্যোত!

আগেই সমীক্ষায় তৃণমূলের এগিয়ে থাকার কথা বলা, তৃণমূলের মুখপাত্রের সঙ্গে সাক্ষাৎ এবং পরে ঘুরিয়ে শর্ত সাপেক্ষ জোটের ইঙ্গিতে ত্রিপুরার এই জোট নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর জল্পনা। যদিও প্রদ্যোত বলছেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে। তিনি শুধু নির্দিষ্ট কোনও দলের কথা বলতে চাননি। তাঁর বক্তব্য, কোনও দলই অস্পৃশ্য নয়। গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি মানলে যে কোন দল, তা সে কংগ্রেস বিজেপি হলেও পিছুপা হবেন না তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন