পারদর্শিতা, যোগ্যতা, ধৈর্যের অভাব রাহুল গান্ধীর লিখলেন বারাক ওবামা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : রাহুল গান্ধীর যোগ্যতার নেই। নেই তাঁর ধৈর্য। বইতে এমনই লিখলেন,ওবামা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা তাঁর প্রকাশিত ‘A Promised Land’ বইতে রাজনৈতিক স্মৃতিচারণ করেছেন। আর এই বইতে এমনই কথা লিখলেন,বারাক ওবামা। আর এই বইতেই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক জীবন থেকে শুরু করে অন্যান্য দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের চরিত্র গত বৈশিষ্ট্যও তুলে ধরেন।

আরও পড়ুনঃ বাংলা সহ ৬টি রাজ্যকে করা হবে আর্থিক সাহায্য, জানালো কেন্দ্র সরকার

তারমধ্যে রাহুল গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর নামও রয়েছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, “অনেকটা ছাত্রদের মত তিনি। তাঁর বিপরীতে দাঁড়িয়ে থাকা মানুষকে মুগ্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু সমস্যা কাটিয়ে ওঠার ধৈর্য কম”।

এছাড়াও তিনি রাহুল গান্ধীর শিক্ষাগত যোগ্যতা কম বলেও উল্লেখ করেছেন। এছাড়াও এদিন তিনি রাহুল প্রসঙ্গে আরও স্পষ্ট করে বলেন, “এমন এক ছাত্রের মত আচরণ তাঁর। পড়াশোনায় ফাঁকি নেই তাঁর। শিক্ষকের মন জয় করার চেষ্টায় মগ্ন। কিন্তু পারদর্শিতার অভাব রয়েছে। নেই সেই স্তরের যোগ্যতা, ধর্য্যের অভাবে লক্ষ্যেও পৌঁছাতে পারেন না।

কিছু ক্ষেত্রে রাহুল সহজে নার্ভাস হয়ে পড়েন বা ভয় পেয়ে যান”। ২০১৭ সালে ভারত সফরে এসে রাহুলের সঙ্গে সাক্ষাতের পরই রাহুল সম্পর্কে এই ধারণার কথা লিখেছেন ওবামা। তাছাড়াও প্রাক্তণ প্রধানমন্ত্রীর সম্পর্কেও এদিন তিনি কলম ধরেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত