গঙ্গাধরকে দ্রুত হেফাজতে নিয়ে তদন্ত প্রয়োজন, ফের তৃণমূলের হয়ে ব্যাট ধরলেন কুণাল

Sandeshkhali Viral Video: বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলছেন, সন্দেশখালিতে কোনও ধর্ষণই হয়নি! সবটাই সাজানো! শুভেন্দু অধিকারীর পরিকল্পনা অনুযায়ী!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শনিবার সকাল থেকেই সন্দেশখালির একটি ভাইরাল ভিডিও নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। এত দিনের এত অভিযোগ সব যেন আজ প্রশ্নের মুখে! বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলছেন, সন্দেশখালিতে কোনও ধর্ষণই হয়নি! সবটাই সাজানো! শুভেন্দু অধিকারীর পরিকল্পনা অনুযায়ী! (যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি নজরবন্দি)

আরও পড়ুন: নিজের কেন্দ্রে বিরোধীদের মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ! অমিত শাহের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

একদিন পার হতে না হতেই এবার সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সদ্য পদ হারানো তৃণমূলের প্রাক্তন রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তাঁর কথায়, “এবার প্রমাণ হয়ে গেল সন্দেশখালি নিয়ে কি ধরনের নোংরা রাজনীতি করেছে বিজেপি। দ্রুত এই বিজেপি নেতা গঙ্গাধর কয়াল সহ ভিডিও-তে যাদের দেখা গিয়েছে তাঁদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করা উচিৎ। অশান্তি, হিংসায় প্ররোচনা করেছে বিজেপি। মানুষ সব চক্রান্ত ধরে ফেলেছে।”

গঙ্গাধরকে দ্রুত হেফাজতে নিয়ে তদন্ত প্রয়োজন, ফের তৃণমূলের হয়ে ব্যাট ধরলেন কুণাল
গঙ্গাধরকে দ্রুত হেফাজতে নিয়ে তদন্ত প্রয়োজন, ফের তৃণমূলের হয়ে ব্যাট ধরলেন কুণাল

সন্দেশখালির ঘটনায় নারী নির্যাতন অত্যন্ত গুরুতর একটি অভিযোগ। এমনকি মহিলারা ধর্ষণের অভিযোগ আনেন শেখ শাহজাহান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। সন্দেশখালি ইস্যু নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিরোধীদের লাগাতার কটাক্ষে বিদ্ধ তৃণমূল। এবার তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী একটি ভিডিও প্রকাশ করে বিজেপিকে বিপাকে ফেললেন।

যদিও এই ভাইরাল ভিডিও ভুয়ো বলে দাবি করেছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, “কয়লা ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আইপ্যাক সংস্থার মদতে এই ধরনের ভিডিও তৈরি হয়েছে। সন্দেশখালির আন্দোলন থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই এই পরিকল্পনা এঁটেছে তৃণমূল।”

গঙ্গাধরকে দ্রুত হেফাজতে নিয়ে তদন্ত প্রয়োজন, ফের তৃণমূলের হয়ে ব্যাট ধরলেন কুণাল
গঙ্গাধরকে দ্রুত হেফাজতে নিয়ে তদন্ত প্রয়োজন, ফের তৃণমূলের হয়ে ব্যাট ধরলেন কুণাল

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য বলছেন, “গত ১০০ দিন ধরে শুধুই সন্দেশখালি সন্দেশখালি করছে। প্রধানমন্ত্রীর মুখে আর কোনও কথা নেই। আজ সব প্রমান হয়ে গেল। নিম্ন মানের রাজনীতি করে বাংলার বদনাম করল বিজেপি। আমি অবাক। মিথ্যে ভাবে আন্দোলনকে দাঁড় করানো যায় না।”

তিনি আরও বলেন, “২০০০ টাকার বিনিময়ে মহিলাদের দিয়ে অভিযোগ করানো হয়েছে। আমি বলছি না বিজেপির মণ্ডল সভাপতি বলছেন। আর এখন বিজেপি নেতারা বলছেন গঙ্গাধরকে চিনি না! বাহ! বুথে বুথে ৫ হাজার টাকার মদ দিচ্ছে বিজেপি। তাহলে বিজেপির মদ বাজেট ৪০ কোটি টাকা। গঙ্গাধর নিজে বলেছেন।”

গঙ্গাধরকে দ্রুত হেফাজতে নিয়ে তদন্ত প্রয়োজন, ফের তৃণমূলের হয়ে ব্যাট ধরলেন কুণাল

ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সেই ভিডিও-তে (ভিডিও-র সত্যতা যাচাই করেনি নজরবন্দি) দেখা যাচ্ছে, সন্দেশখালি ২ ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলছেন, সন্দেশখালিতে ধর্ষণের ঘটনা পরিকল্পনামাফিক সাজানো হয়েছে এবং তা হয়েছে শুভেন্দু অধিকারীর কথা মতো! ধর্ষণের মতো একটি সংবেদনশীল বিষয় নিয়ে ‘মিথ্যে’ প্রচার চালিয়েছে বিজেপি বলে সরব তৃণমূল।

গঙ্গাধরকে দ্রুত হেফাজতে নিয়ে তদন্ত প্রয়োজন, ফের তৃণমূলের হয়ে ব্যাট ধরলেন কুণাল

ভিডিয়োতে আরও দেখা গিয়েছে গঙ্গাধরকে একজন প্রশ্ন করছেন, ‘‘দাদা, তোমরা কী লেভেলের কাজ করেছ, বুঝতে পারছ! ধর্ষণ হয় নাই, তাকে ধর্ষণ বলে চালিয়েছ! তোমার বাড়ির বৌকে দিয়ে এই কাজ করাতে পারতে? আমরা তো পারব না। কী ভাবে ‘ব্রেনওয়াশ’ করলেন?’’

জবাবে গঙ্গাধর বলেন, ‘‘শুভেন্দু’দার নির্দেশেই আমরা এই কাজ করেছি। উনি আমাদের সাহায্য করেছেন। শুভেন্দুদা বলেছেন, এটা না করলে, তাবড় তাবড় লোকদের গ্রেফতার করানো যাবে না। আমরাও ওখানে দাঁড়াতে পারব না।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত