নজরবন্দি ব্যুরোঃ ‘বিজেপির ভাড়াটে কুত্সাকারী’ বলে শুভেন্দুকে পাল্টা কটাক্ষ কুনাল ঘোষের। কিছুদিন আগে পর্যন্ত তিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভার সদস্য। তবে এখন তিনি বিজেপির সদস্য। আর বিজেপিতে যোগদানের পর থেকেই তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমন শানিয়ে চলেছে একদা তাঁরই শিশ্য। তৃতীয় দফা ভোটের আগে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপ নিয়ে সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক অভিযোগ করে তিনি বলেন কয়লা দুর্নীতির ৯০০ কোটি টাকা ‘ভাইপো’র পকেটে ঢুকেছে।
আরও পড়ুনঃ লোকসভায় এগিয়ে থাকা BJP-র প্রচারে ভাঁটা! শিলিগুড়িতে লড়াই অশোক বনাম ওমপ্রকাশের।
এদিন দীর্ঘ সাংবাদিক বৈঠকে শুভেন্দুর পাশাপাশি এ নিয়ে সরব হন দীনেশ ত্রিবেদী, অমিত মালব্যরাও। ভাইপো বলতে তিনি অভিষেককে বুঝিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। এই গুরুতর অভিযোগের জবাব দিয়ে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেন ”বিজেপি ওঁকে ভাড়াটে কুত্সাকারী হিসেবে ব্যবহার করছে। উনি কি ভুলে গিয়েছেন, এতদিন তৃণমূল সরকারেরই মন্ত্রী ছিলেন? ওই সব জায়গা এতদিন তাঁরই দায়িত্বে ছিল? মমতা তো সেসব জায়গা দেখতেন শুভেন্দুর চোখ দিয়ে?” প্রসঙ্গত ভোটের আগে, ফেব্রুয়ারিতে কয়লা পাচার কাণ্ডে ব্যাংক লেনদেন খতিয়ে দেখতে সিবিআই হানা দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে।
তাঁর স্ত্রীকে এ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিষেকের শ্যালিকা ও তাঁর স্বামীকেও জেরার মুখে পড়তে হয় বিদেশি ব্যাংকে লেনদেন নিয়ে। এছাড়াও কয়লা কেলেঙ্কারির কিনারা করতে সিবিআই, ইডির তত্পরতাও বেড়েছে। এতে জড়িত থাকার অভিযোগে ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন বাঁকুড়ার আইসি অশোক মিশ্র। ভোটের আগে এইসব ইস্যুকে খোঁচা দিতেই বিজেপির এই তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন। অন্যদিকে সংবাদমাধ্যমকে আজ টেলিফোনে কুনাল আরও জানান “উনি কি ভুলে গিয়েছেন, এতদিন তৃণমূল সরকারেরই মন্ত্রী ছিলেন? কয়লা কেলেঙ্কারিতে যেসব জায়গার নাম উঠে আসছে, ওই সব জায়গা এতদিন তাঁরই দায়িত্বে ছিল? মমতা তো সেসব জায়গা দেখতেন শুভেন্দুর চোখ দিয়ে? তাহলে তখন যদি কোনও সমস্যা চোখে পড়ত, তাহলে বলেননি কেন? এখন বিজেপিতে গিয়ে তাঁর এসব মনে হচ্ছে? আসলে বিজেপির ভাড়াটে কুত্সাকারী হিসেবে শুভেন্দুকে ব্যবহার করছে।”
‘বিজেপির ভাড়াটে কুত্সাকারী’ বলে শুভেন্দুকে পাল্টা কটাক্ষ কুনাল ঘোষের। সবমিলিয়ে, তৃতীয় দফা ভোটের আগে কয়লা ইস্যুতে ঝাঁপাল পদ্ম-ঘাসফুল দুই শিবিরই। এখন দেখার এই ঘটনায় তৃতীয় দফায় সুবিধা পান কোন দল।



