লোকসভায় এগিয়ে থাকা BJP-র প্রচারে ভাঁটা! শিলিগুড়িতে লড়াই অশোক বনাম ওমপ্রকাশের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কুশল দাসগুপ্ত, শিলিগুড়িঃ লোকসভায় এগিয়ে থাকা BJP-র প্রচারে ভাঁটা পড়েছে শিলিগুড়িতে। লড়াই এখন অশোক বনাম ওমপ্রকাশের। ভোট এগিয়ে আসতেই অভিনব কায়দায় চলছে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার। শহরবাসীর কাছে পৌঁছে যেতে ব্যস্ত বিধানসভার প্রার্থীরা। রবিবার শিলিগুড়ি পুরনিগমের ৯ নম্বর ওয়ার্ডে বিশাল মিছিল করে প্রচার সারলেন শিলিগুড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র। এদিনের নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন প্রাক্তন কো-অর্ডিনেটর তথা তৃণমূল নেতা রঞ্জন সরকার। একদিকে যেমন টোটো, বাইক এর বিশাল মিছিল ছিল তেমনই মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত।

আরও পড়ুনঃ ক্লাব দখল নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, গ্রেফতার ৮, উত্তপ্ত মানিকতলা।

বহু তৃণমূল কর্মী-সমর্থক এদিনের প্রচারে সামিল হন। এদিন হ্রুড খোলা গাড়িতে করে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচার সারেন তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্র। ওমপ্রকাশ মিশ্র বলেন, প্রচারে তিনি খুব ভালো সাড়া পাচ্ছেন, শিলিগুড়ি ক্রমশ তৃণমূলময় হচ্ছে। শিলিগুড়ির এই আসনে বরাবর হাত বদল হয়েছে ক্ষমতার , ২০১১ সালে এই আসনে তৃণমূলের হয়ে জেতেন ডাক্তার রুদ্রনাথ ভট্টাচার্য। পরের নির্বাচন ২০১৬ তে এই আসন পুনরুদ্ধার করে নেয় বামেরা। ১৯ এর লোকসভা নির্বাচনে এই আসনে এগিয়ে রয়েছে বিজেপি। সেই জায়গায় দাঁড়িয়ে এই কেন্দ্র থেকে অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের লড়াই টা বেশ কঠিন।

উল্লেখ্য, অশোক ভট্টাচার্য কে সিপিএম জমানায় শিলিগুড়ির মুখ্যমন্ত্রী বলা হত। সেই অশোককে মাত দিয়েছিলেন রুদ্রনাথ। কম মার্জিনে হলেও শিলিগুড়িতে জোড়াফুল ফুটিয়েছিলেন ‘ডাক্তারবাবু!’ কিন্তু তৃণমূলে পক্ষে ২০১৬ সালে প্রার্থী বদল করা হয় শিলিগুড়িতে। পরিবর্তনের দ্বিতীয় ইনিংসের মমতা ঝড়ে যে হাতে গোনা কিছু জায়গায় নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল সিপিএম তাঁর মধ্যে শিলিগুড়ি অন্যতম। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে রবিবাসরীয় প্রচার সারলেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার বাম প্রার্থী অশোক ভট্টাচার্য। এবারেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী অশোক।

অন্যদিকে শিলিগুড়ি পুনরুদ্ধারে এবং নিজেদের পুরনো ঘাঁটি ফিরে পেতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রেখেছেন অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের ওপর। প্রাথমিক ভাবে শিলিগুড়িতে প্রচারে সংযুক্ত মোর্চার প্রার্থী অশোক ভট্টাচার্য এগিয়ে গেলেও এখন তাঁকে যথেষ্ট পাল্লা দিচ্ছেন ওমপ্রকাশ। বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ কার্যত ছিটকে গেছেন প্রচার থেকে। লড়াই মুখোমুখি অশোক বনাম ওমপ্রকাশের।রাজনৈতিক মহলের ব্যাখ্যা মমতা বন্দ্যোপাধ্যায় ওমপ্রকাশ মিশ্র কে প্রার্থী করে মাস্টারস্ট্রোক খেলেছেন। তাছাড়া তাত্বিক নেতা ওমপ্রকাশের গায়ে কোন দূর্নিতীর দাগ নেই। সব থেকে বড় কথা টিভি ডিবেটের পরিচিত মুখ অধ্যাপক মিশ্র কে চেনেন প্রায় সবাই, কাজেই মানুষের ভাল সাড়া পাচ্ছেন তিনি। ছোট ছোট কর্মী সভা, স্ট্রিট কর্নারেও মানুষের উপস্থিতি স্বস্তিতে রেখে তৃণমূল প্রার্থীকে।

লোকসভায় এগিয়ে থাকা BJP-র প্রচারে ভাঁটা পড়েছে শিলিগুড়িতে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে বিপুল ভাবে এগিয়ে ছিল বিজেপি। কিন্তু আচমকাই ২০২০র শেষ দিক থেকে বিজেপি ছাড়তে শুরু করেন বহু নেতা কর্মী বসে যান অনেকে। অনেকে আবার আশা করেছিলেন টিকিট পাবেন। কিন্তু তা হয়নি। এককালে অশোক ভট্টাচার্যের ডান হাত রঞ্জন সরকার কে প্রার্থী করায় আরও ব্যাকফুটে চলে গিয়েছে বিজেপি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর